somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হিসানুর রহমান
আমি হিসানুর রহমান । ডাকনাম হিসান । জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। লেখালেখি করতে খুব ভালবাসি এটাতে আমি এক প্রকার মত্ততা উপলব্ধি করি।

স্বাধীনতা টাকে আগে বুঝুন ....!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি মুক্ত থাকার মর্ম সম্মন্ধে অজ্ঞ,
সে জাতির স্বাধীন হবার অধিকার নেই...
একেবারেই নেই, আর আমার দিক থেকে আমার মস্তকের পেছনের অংশের নির্দেশানুযায়ী আমি এটাই বুঝি......
.
আমরা বাঙালি জাতি । আলস্যপরায়তা আমাদের প্রতিটি শিরায় বসবাস করে এমনকি প্রতিটি কোষেও তার বসবাস এবং মিশে আছে আমাদের হিমোগ্লোবিনেও....
.
আমরা বিনা পরিশ্রমে কিছু পেতে সর্বদা উদগ্রীব ছিলাম এখনো আছি এবং আমার অবজারভেশন পাওয়ার অনুযায়ী ভবিষ্যতেও থাকব ।
.
বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ৭১' এ,
আমরা মুক্ত, শিকলবিহীন এক জাতি হিসেবে বিশ্ব মাঝারে পরিচয় পাই ৭১' এর ১৬ ই ডিসেম্বর ।
.
মাত্র ৯ মাস যুদ্ধের পরেই আমরা পেয়েছি এ সোনার হরিণ স্বাধীনতার স্পর্শ ; যা বিশ্ব ইতিহাসে বিরল । এত কম সময়ে কোন জাতি স্বাধীনতা পেয়েছে এমন কোন নিদর্শন পৃথিবীর ইতিহাসে নেই ।
.
পৃথিবীতে এমন অসংখ্য দেশ আছে বছরের পর বছর ধরে যুদ্ধ করে আসছে শুধু একটি আশায় মুক্ত বাতাসে শ্বাস নেবার সেই দিনটা তারা দেখবে বলে , কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা এখনো ফলাফল পায়নি ।
.
বিধাতা হয়ত জানে আমাদের আলস্যপরায়নতা সম্পর্কে তাই হয়ত আমাদের আমাদেরকে করেছেন সাহায্য, এত দ্রুত স্বাধীন হবার স্বাদ উপভোগ করতে দিয়েছেন। ।
.
আর আমরা কি করছি ????
.
স্বাধীনতা জিনিসটাকে অতি তুচ্ছ করে দেখছি মূল্যহীন কাল্পনিক রুপকথা বলে ভাবছি.....
.
কথায় আছে, "পাঁলের আগের গরু যেদিকে হাঁটে পিছনের গুলিও সেই পথই অবলম্বন করে "
আমাদের অবস্হাটা হয়েছে তাই....
এখনো অনেক বয়স্ক বা বয়স্কা লোকের কাছে যদি বলা হয় স্বাধীনতার ব্যপারে একটু বর্ননা করতে তিনি প্রথমেই বলবেন
, " কি ওই গন্ডগোলের বছরের কথা??? "
.
হাউ ফানি ইজ ইট ...?????
.
একটা স্বাধীনতা যুদ্ধ যেখানে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছেন, দু' লক্ষ নারী হারিয়েছেন তার শ্রেষ্ঠ সম্পদ তার ইজ্জত ।
.
সেই স্বাধীনতা যুদ্ধটাকে তারা আখ্যায়িত করছেন শুধুমাত্র গন্ডগোল বলেই.....
.
তিনি কি করেই বা বুঝবেন তিনি তো নিশ্চয়ই ও সময় দেশ নয় ভেবেছিলেন আপন প্রান নিয়ে ছুটেছেন পালিয়ে ভিনদেশে শরনার্থী হিসেবে....
.
স্বাধীনতার মর্ম বোঝে সেই ব্যক্তি যিনি চলেছেন মুত্যুকে বুক পকেটে পুরে প্রানটাকে রেখেছে ঠোঁটের আগায় আর এখন কাটাচ্ছেন মানবেতর জীবন ;
বাস করছেন কোন বস্তিতে অথবা বাঁশ আর নাইলনের দঁড়িতে তৈরি পলিথিনে আবৃত কোন কুঁড়ে ঘরের মধ্যে ।
.
এই হচ্ছে আসল দেশপ্রেমী, স্বাধীনচেতা, মুক্তিযোদ্ধার পরিস্হিতি....
.
বুঝত, সবাইই বুঝত স্বাধীনতা কি,,,?
কি তার মূল্যমান ?
কতটা তার মর্ম???
এসবই বুঝত....
যদি,
প্রতিটি ঘরে বাস করত একজন আসল মুক্তিযোদ্ধা কিংবা একজন ধর্ষিতা তবেই বুঝত স্বাধীনতা...!
.
"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন "
কথাটা সর্বজন দ্বারা জ্ঞাত নিশ্চয়ই ।
.
আজ আমরা আবার পরাধীনতার শিকলে বন্দি হবার পথে আবার হতে চলেছে আমাদের নিঃশ্বাসের উপর অন্যের অধিকার ।
.
এর প্রধান কারন আমাদের স্বাধীনতা সম্পর্কে অজ্ঞতা !
.
আমরা তো বুঝিই না স্বাধীনতা কি ! তাই সেটাকে রক্ষার্থে আমাদের চেষ্টার কোঠাও শূন্য ।
.
জাতির উদ্দেশ্যে আজ বলছি, ঝেঁড়ে ফেলুন আপনার মস্তক থেকে নির্বোধিতার চাঁদর,
উন্মুক্ত করুন আপনার জ্ঞানশক্তি....
উপলব্ধি করুন স্বাধীনতাটাকে ভোগ করুন তার আস্বাদ...
.
তবেই স্বাধীনতা রক্ষার্থে আপনার বোধ জাগরিত হবে....
.
দেশের মাটি হবে পূর্নাঙ্গ পবিত্র আর কীট-পতঙ্গ বিহীন ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×