somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল এবং ছিনতাই

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতান্ত্রিক প্রক্রিয়ায় হরতাল একটি সহজাত বিরোধীদলীয় রাজনৈতিক প্রতিক্রিয়া। বলা যায়, তৃতীয় শ্রেণীর বিশ্বে যতদিন গণতন্ত্র বেঁচে থাকবে হরতালও ততদিন জিন্দা থাকবে। প্রশ্ন হচ্ছে, হরতালের সাথে ছিনতাইয়ের কী সমীকরণ? বাংলা সাহিত্যে সকলের অগোচরে যে শব্দটি যোগ হয়েছে তা হলো, ‘জটিল আনন্দ’ যা কিনা সকল ধর্মের সকল আনন্দের দিনগুলো এক সাথে করলে যতো আনন্দ তার সমান। আর এই হরতাল হচ্ছে ছিনতাইকারীদের জন্য সেই জটিল আনন্দের দিন। ট্রাফিক জ্যামের শহর ঢাকা মটর সাইকেলে ছিনতাইকারীদের জন্য বিপজ্জনক, বিশ হাজার টাকার গহনা ছিনতাই করে পালাতে না পারলে এক লক্ষ টাকা দামের মটর সাইকেল ফেলে পালাতে হবে। তাই হরতালের ট্রাফিক জ্যামহীন ঢাকার শহর হচ্ছে ছিনতাইকারীদের জন্য জটিল আনন্দের দিন। ছয় মাস বা ১ বছরে তাদের যা ইনকাম, ওই এক দিনের হরতালে তাদের সে রকম ইনকাম। যাচাই করতে চান? ভিজিট করুন ঢাকা শহরের থানাগুলোতে গিয়ে। ৬ মাসে যত ছিনতাই, সংখ্যার দিক দিয়ে দেখা যাবে ওই এক হরতালের দিনের ছিনতাই তারচেয়ে অনেক বেশি। তাই হরতাল হচ্ছে বিরোধী দলীয় চাহিদার চেয়ে ছিনতাইকারীদের জন্য বেশি প্রয়োজন। সকলের জানা প্রয়োজন কেন ছিনতাইকারীরা হরতালের দিন মনের সুখে দানবীয় ছিনতাই আনন্দে ঝাঁপিয়ে পড়ে।
ওইদিনে গাড়িতে যাতায়াতকারীরা রিক্সায় উঠে, সোনার গহনা, মানিব্যাগ, দামি ঘড়ি, দামি মোবাইল সবই এক সাথে পাওয়া যায়। যা অন্যান্য দিনগুলোতে রিকশার সাধারণ যাত্রীদের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা থাকে না। সবচেয়ে সহজ ছিনতাই হচ্ছে মেয়েদের ভেনিটি ব্যাগ। চাকুরিজীবী হলে তো কথাই নেই, টাকা পয়সা ছাড়াও প্রায়ই দেখা যাবে মহিলারা ২টি মোবাইলফোন ব্যবহার করে, মাঝে মধ্যে গহনাও থাকে। রিরশায় চড়ে যেহেতু অভ্যাস নেই, তাই কিভাবে সতর্ক হয়ে চলতে হবে তাও জানে না। তাই খোলা রাস্তায় মটর সাইকেল থেকে ঝটকা মেরে ব্যাগটি নিয়ে যাওয়া অতি সহজ কাজ।
হরতালের দিন মটর সাইকেল নিয়ে দুটি যুবককে দেখলেই ধরে নিতে হবে যে, ৯৯% ছিনতাইকারী। থানার পুলিশ কিংবা র্যা ব ওদেরকে ঠেক দিলে পাওয়া যাবে ধারালো ক্ষুর, ছুরি কিংবা পিস্তল। অত্যন্ত সহজ তাদেরকে ধরা; যদি সরকার সাধারণ জনগণের প্রতি সামান্য দয়া করে ব্যবস্থাটুকু গ্রহণ করে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×