somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের আমলে অষ্টম বারের মতো বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব আইএমএফ-এর চক্রান্ত এবং দেশীয় শিল্প বিদেশীদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান মহাজোট সরকার কুইক রেন্টালের লুটপাটের দায় মেটাতে সাত সাত বার বিদ্যুতের দাম বাড়িয়েও ক্ষান্ত হচ্ছে না, আবারও দাম বাড়ানোর তৎপরতা চালাচ্ছে। একইভাবে আইএমএফের নির্দেশে বারবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া হিসেবে এ খাতের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ৩০ ডিসেম্বর ২০১২ ঈসায়ী রবিবার রাষ্ট্রায়ত্ত দুটি বিতরণ কম্পানি- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গণশুনানি করে। শুনানিতে ওজোপাডিকোর বিদ্যুতের ৪.১৫ শতাংশ এবং পিডিবি’র বিদ্যুতের ৪.৮৪ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি। উল্লেখ্য, সরকারের ভুল নীতির দায় মেটাতে বার বার বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলের বর্ধিত দাম জনগণ মেনে নিতে পারে না।
জানা গেছে, তরল জ্বালানিভিত্তিক কুইক রেন্টাল, রেন্টাল ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের দায় নিয়ে বিপাকে পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এসব বিদ্যুৎকেন্দ্রের জন্য পিডিবি’র প্রতি মাসে লোকসান হচ্ছে গড়ে ৬০০ কোটি টাকা।
পিডিবি’র একটি সূত্র জানিয়েছে, প্রতি মাসে গড়ে ৬০০ কোটি টাকা হিসাবে বছরে নিট লোকসান হচ্ছে সাত হাজার ২০০ কোটি টাকা, যার পুরো দায়ই পিডিবি’র উপর চাপিয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছেÑ যে অর্থ সরকার বিদ্যুৎ খাতের জন্য ছাড় করছে তার পুরোটাই দেয়া হচ্ছে ঋণ হিসেবে। এতে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটির দায় বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে পিডিবি’র আর্থিক সক্ষমতা ভেঙে যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়েনি। কিন্তু এর পরও বিদ্যুতের দাম কেন বাড়ছে, তা বোধগম্য নয়। সাশ্রয়ী জ্বালানির নিশ্চয়তা করতে না পারলে দাম বৃদ্ধির চাপ কমবে না। গ্যাস ও কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গড়ে এখনো দুই থেকে আড়াই টাকা ব্যয় হচ্ছে। কিন্তু তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে ২০ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। এতে গড় বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে চলছে। আর ব্যয় নির্বাহের অজুহাতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত ছিল সাময়িক সময়ের জন্য। কিন্তু মহাজোট সরকারের মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় স্বল্পমেয়াদি কুইক রেন্টালই এখন দীর্ঘমেয়াদি রূপ নিচ্ছে। এটার ফলেই বেড়ে যাচ্ছে ভর্তুকি। সরকারের মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আরো আন্তরিক হতে হবে। দেশী হোক আর আমদানি করে হোক যেকোনো উপায়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ উপাদন বাড়াতে হবে। তাহলে গড় উৎপাদন ব্যয় কমবে।
মূলত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের ষোলকলা পূর্ণ করতে দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার রেকর্ড গড়ল মহাজোট সরকার। কঠিন শর্তের বেড়াজালে ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণ পেতেই অষ্টম বারের মতো বিদ্যুতের দাম বাড়াতে উদ্যোগী হয়েছে সরকার।
বলাবাহুল্য, বিদ্যুৎ ও জ্বালানি তেলের উচ্চমূল্য, ব্যাংক ঋণের সুদের উচ্চহার এবং মূল্যস্ফীতির কারণে সামষ্টিক অর্থনীতি বর্তমানে অনেক চাপের মুখে রয়েছে। এ অবস্থায় আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলে তা শিল্পায়ন, রপ্তানিমুখী শিল্প, কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক অর্থনীতির উপর ‘বিরূপ প্রভাব’ ফেলবে।
উল্লেখ্য, বাংলাদেশের শিল্পগুলোর মধ্যে পোশাকশিল্পই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। এই পোশাকশিল্প প্রায় সবটাই বিদ্যুতের সঠিক সরবরাহ এবং যৌক্তিক মূল্যের উপর নির্ভরশীল। একদিকে বিদ্যুতের অভাব, অন্যদিকে মূল্যবৃদ্ধি এ শিল্পকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন করতে পারে। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো বিপদে পড়তে পারে। শুধু তাই নয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের চরমভাবে নিরুৎসাহিত করে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অষ্টম বারের মতো বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে পর্যবেক্ষক মহল বিরূপ মন্তব্য করেছেন। তাদের অভিযোগ- সরকার এমনিতেই বিদ্যুৎ দিতে পারছে না, তার উপর দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে সরকারই চাইছে দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাক। আর এ সুযোগে দেশীয় শিল্প দখলে করে নেয়ার চেষ্টা করেছে পার্শ্ববর্তী দেশ ভারত। সরকারের মধ্যে থাকা কিছু লোক দেশীয় শিল্প ধ্বংসের চক্রান্ত করছে। তারা পরিকল্পিতভাবে নানা সমস্যা সৃষ্টি করার কারণে দেশীয় শিল্প উদ্যোক্তারা বিপাকে পড়েছে। একদিকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে লোকসানের ঘানি টানছে, অন্যদিকে নিত্য নতুন সমস্যার মুখোমুখি হয়ে শিল্পকে টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হচ্ছে। বিদ্যুতের দাম সহনীয় পর্যায় না থাকলে এ দেশে শিল্প থাকবে না, শ্রমিকের কর্মসংস্থান থাকবে না, বাহিরের দেশগুলো আমাদের শিল্প স্থান দখল করে নিবে।
অভিযোগ উঠেছে, সরকার কৃত্রিম ভাবে গ্যাস সঙ্কট সৃষ্টি করে বিদ্যুতের দাম বাড়িয়ে বিদেশী কোম্পানীর হাতে তুলে দিচ্ছে ।
পর্যবেক্ষক মহল আরো মন্তব্য করেছেন, বর্তমান মহাজোট সরকার জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরীকে বিদ্যুৎ খাতকে খুন করে দাফন করার লাইন্সেস দিয়েছে। দেশী প্রতিষ্ঠান বাপেক্সকে গ্যাস উত্তোলনের জন্য স্বাধীনতা দেয়া হলে ৬০/৭০ ঘন ফুট গ্যাস উত্তোলন করা যেত, যাতে করে বিদ্যুৎ উৎপাদন সহজ হতো। তার বিপরীতে সরকার রেন্টাল কুইরেন্টালের মতো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে বিদেশীদের হাতে মুনাফা তুলে দিয়েছে। ১০ শতাংশ বিদ্যুতের দাম বাড়লে দ্রব্যমূল্য ৩০% বৃদ্ধি পেয়ে জনগণের উপর মারাত্মক প্রভাব ফেলবে।
অথচ দেশের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর যথাযথ সংস্কার ও নতুন কেন্দ্র স্থাপন করা গেলে স্বল্প মূল্যে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। এতে সরকারের ভর্তুকির পরিমাণ হ্রাস পেত। কিন্তু এ ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নেয়া হয়নি।
বর্তমান মহাজোট সরকারের এ ধরনের কর্মকা-ের ফলাফলে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়সহ একদিকে জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সমস্ত উৎপাদনী খাতের উপরে মারাতœক কুপ্রভাব ফেলছে। সরকারের এই ধরনের গণবিরোধী তৎপরতা যে কোনো মূল্যে প্রতিহত করা দরকার। এ ব্যাপারে জনগণকেই এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, সরকার বিদ্যুতের দাম বাড়ানোর আগে, বহু পুরাতন রোগ, ‘সিস্টেম লস’, কমনোর পদক্ষেপ নিতে হবে কার্যকরভাবে। বন্ধ করতে হবে সিস্টেম লসের নামে বিদ্যুৎ চুরির কারসাজি। বন্ধ করতে হবে চুরি করা বিদ্যুতের দাম ভোক্তাদের ঘাড়ে চাপানো।
মূলত, সব সমস্যা সমাধানে চাই সদিচ্ছা ও সক্রিয়তা তথা সততা। কিন্তু এর জন্য প্রয়োজন নেক ছোহবত মুবারক, নেক সংস্পর্শ মুবারক তথা রূহানী ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×