somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ থেকে ফের চিনি যাচ্ছে বিদেশে

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর পর বাংলাদেশ থেকে চিনি বিদেশে রপ্তানী শুরু হয়েছে। চিনি রপ্তানীর উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশের কয়েকটি চিনি উৎপাদনকারি প্রতিষ্ঠান রপ্তানীতে আগ্রহী হয়ে উঠে। চিনির প্রথম চালান যাচ্ছে দুবাইতে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ, আব্দুল মোমেন সুগার ও দেশবন্ধু সুগার মিলকে নির্দিষ্ট পরিমাণ চিনি রপ্তানীর অনুমতি দিয়েছে। সরকার ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারী চিনি রপ্তানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি চিনি রপ্তানীর উপর থেকে নিষেধাজ্ঞ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত অক্টোবর মাসে সরকার চিনি রপ্তানীর অনুমতি প্রদানের প্রজ্ঞাপন জারি করে। তবে ঢালাও অনুমতি দেওয়া হয়নি। কিছু শর্ত দেওয়া হয়েছে। রপ্তানীর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে রপ্তানিকারি প্রতিষ্ঠানকে। রপ্তানিকারি প্রতিষ্ঠানের হাতে মজুত চিনির উল্লেখ করে ট্যারিফ কমিশনের কাছে রপ্তানিতে আগ্রহের পরিমান জানিয়ে আবেদন করতে হবে। ট্যারিফ কমিশনের যাচাই বাছাইয়ের পর সুপারিশ সাপেক্ষে বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান চিনি রপ্তানী করতে পারবে বলে জানা যায়। দেশে মজুত পরিস্থিতি, পাইপ লাইনে র-সুগার আমদানি পবিস্থিতি পর্যালোচনা শেষে ট্যারিফ কমিশন মন্ত্রণালয়কে চিনি রপ্তানীর অনুমতি দানের জন্য সুপারিশ করবে।
২০০৯-১২ এর রপ্তানী নীতির আওতায় অন্তত ১০ শতাংশ মূল্য সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠান গুলো চিনি রপ্তানী করতে পারবে। প্রথমে সিটি সুগার ইন্ডাসট্রিজ, দেশবন্ধু সুগার মিলস ও আব্দুল মোমেন সুগার মিল চিনি রপ্তানীর অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করে। রপ্তানীর আবেদনকারি প্রতিষ্ঠান গুলোর চিনি মজুত পরিস্থিতি, পাইপ লাইনে থাকা র-সুগার আমদানির পরিমান ও উৎপাদন ইত্যাদি পর্যালোচনা করে ট্যারিফ কমিশন চিনি রপ্তানীর সুপারিশ করেছে। এ সুপারিশের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় সিটি সুগারকে ৩৫ হাজার টন, দেশবন্ধু সুগার মিলসকে ৪৯ হাজার টন ও আব্দুল মোমেন সুগারকে ৪৩ হাজার টন চিনি রপ্তানীর অনুমতি দিয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টন চিনি রপ্তানীর অনুমতি দিয়েছে বলে সংস্থার বিক্রয় বিভাগের প্রধান হাবিবুর রহমান জানান। তিনি জানান, দেশে করপোরেশনের ১৫ চিনি কলের উৎপাদিত চিনি থেকে রপ্তানী রকতে হবে। করপোরেশনের হাতে তাদের চিনিকল গুলোর উৎপাদিত ৫০ হাজার টন চিনি মজুত নেই। বর্তমানে চলতি বছরের চিনি উৎপাদন শুরু হয়েছে। মজুত চিনির সাথে নতুন উৎপাদিত চিনি মিলিয়ে ৫০ হাজার টন রপ্তানী কবা হবে। দেশে বেসরকারি চিনি উৎপাদনকারি রিফানিারি গুলো এবং চিনি শিল্প করপোরেশনের ১৫টি চিনিকল মিলিয়ে দেশে বার্ষিক মোট চিনির উৎপাদন ক্ষমতা ৩৪ লাখ টন।
গত মৌসুমে করপোরেশনের চিনিকল গুলো আখের অভাবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। আখের অভাবে মাঝপথে মিল গুলো বন্ধ হয়ে যায়। ৬৯ হাজার ৪৬ টন চিনি উৎপাদন করে করপোরেশন। দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা ১৫-১৬ লাখ টন। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা জানায়, তারা প্রথম চালানে ২৫ হাজার টন চিনি দুবাইতে রপ্তানী করছে। এ চিনি শীপমেন্ট হয়ে গেছে। তাদের হাতে বর্তমানে এক লাখ ৬০ হাজার টন চিনি মজুত আছে। ৫০ হাজার টন র-সুগার আসার পথে রয়েছে। তারা আরো ৬০ হাজার টন চিনি রপ্তানীর অনুমতি চেয়ে আবেদন করেছে। সে জানায়, সিটি সুগারের দৈনিক উৎপাদন ক্ষমত ৫ হাজার টন। সুযোগ পেলে আরো বেশি পরিমান চিনি রপ্তানী করতে পারবে বলে সে জানায়। মেঘনা গ্রুপের ইউনাইটেড সুগার মিলের এক কর্মকর্তা জানান, তারা ২৫ হাজার টন চিনি রপ্তানীর অনুমতি চেয়ে আবেদন করেছেন।
View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×