somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১২ সালে জনশক্তি রফতানি ৬ লাখ

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য সমাপ্ত ২০১২ সালে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শ্রমবাজারে ছয় লাখেরও বেশি শ্রমিক রপ্তানি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া তথ্যে জানা যায়, ২০১২ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শ্রমিকদের বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে ছয় লাখ সাত হাজার ৭৯৮টি।
বছরের শেষ মাস ডিসেম্বরে ৩২ হাজার ৪০৯ জন শ্রমিক রপ্তানি হওয়ায় এ বছর শেষে এ সংখ্যা চয় লাখ পেরিয়েছে। যদিও বছরের প্রথম মাসের তুলনায় শেষ মাসে জনসংখ্যা রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে এ বছর জনসংখ্যা রপ্তানি ছিল গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১১ সালে শ্রমিক রপ্তানির সংখ্যা ছিল পাঁচ লাখ ৬৮ হাজার ৬২ জন।
গেলো বছর সর্বোচ্চ সংখ্যক শ্রমিক গেছে মে মাসে। যার সংখ্যা ৭২ হাজার ২৭১ জন। আর অক্টোবরে গেছে ২৯ হাজার ৬২৮ জন শ্রমিক। মাসের হিসাবে যা ছিল বছরের সবচেয়ে কম।
পরিসংখ্যান বলছে, বছরের শুরুর ছয় মাসে জনশক্তি রপ্তানি হয়েছে চার লাখ ৩৭ হাজার ৫৫০ জন। আর বাকি সময়ে রপ্তানি হয়েছে মাত্র এক লাখ ৭০ হাজার ২৪৮ জন শ্রমিক।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের অন্যতম বড় বাজার সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া সাময়িকভাবে বন্ধ করে দেয়ায় বছরের শেষের দিকে জনশক্তি রপ্তানি কমে গেছে। বিষয়টি পরিসংখ্যানেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে মালয়েশিয়ার প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিকের চাহিদাপত্র পাঠানো আশাবাদী করে তুলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে।
মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বলেন, বাংলাদেশের বড় বড় বাজার বন্ধ থাকা সত্ত্বেও জনশক্তি রপ্তানি ছয় লাখ পার হওয়া অবশ্যই সুসংবাদ। নতুন ৫৫টি দেশে জনশক্তি রপ্তানি করতে পেরেছি বলেই গত বছরের (২০১১) চেয়ে এ বছর (২০১২) রপ্তানি বেড়েছে। নতুন বছরেও আমরা আশা করছি শ্রমিক রপ্তানি আগের চেয়ে বাড়বে।
View this link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×