পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু বর্তমানে মানুষের মধ্যে মনুষত্যের অভাবটা রয়ে গেল। নিজের স্বার্থের জন্য সবাই সব কিছু করতে জানে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কারো উপকারের জন্য কোন স্বার্থ খুজে না বা কাউকে ঠকায়না, তারা হয়তো বোকাই থেকে যায়।
স্বার্থপর এ পৃথিবীতে ভালো থেকে আর কি লাভ এ কথাটা শত বার চিন্তা করি, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত স্বার্থপর হতে পারলাম না। পারবোওনা হয়তো
তাই আমিও তাদের মতো বোকাই রয়ে গেলাম,
এবার মূল কথায় আসা যাক
আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালোবেসে ধোকা খেয়ে, ভালোবাসার চোদ্ধ গুষ্টি উদ্ধার করে, আসলে বুঝতে চেষ্টা করুন ভালোবাসা কখনো খারাপ হতে পারে না, কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য আজ অাপনাকে ডাকবে জান, বাবু, সোনা ব্লা ব্লা ব্লা,। আবার দেখবেন কাল অপনাকে দেখে এমন ভাবনিবে যে, জীবনে আপনাকে প্রথম দেখছে। সৃষ্টিকর্তা হয়তো এদে মনুষত্য দিতে ভুলে গেছেন।
তো দেখুন আপনি যদি এদের মত না হন তাহলে এদের মতো নিকৃষ্ট মানুষের জন্য ভালোবাসা নিয়ে বাজে মন্তব্য থেকে সজ্ঞানে দুরে থাকুন।
ব্লগসাইটে প্রথম লেখা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


