নিয়নের ঝাপসা আলোয় সুক্ষ প্রতিবিম্ব হয়ে
তুমি আঁচর কেটে গেছো হৃদয়ে।
সে আঁচর কাটা ক্ষত স্থানটাই আজ ,
ক্যান্সারের মত করে দখল করে নিয়েছে আমাকে ।
তুমি কি বুঝো প্রোমিকের মনে, প্রেমিকার জন্য আত্মচিৎকার?
তুমি কি বুঝো নড়ক যন্ত্রনা কি?
তুমি কি জানো একটা প্রান ধীরে ধীরে কি করে বিলীন হয়ে যায়?
নাকি বুঝেও না বুঝার ভান ধরো তুমি।
আমার নরক যন্ত্রনা কেউ দেখে না গো,
দেখে না নিঝুম রাতের আত্মচিৎকার!
দেখেনা এক বিন্দু প্রেমের তৃষ্ণা!
দেখেনা ধীরে ধীরে হয়ে যাওয়া ক্ষয়!
এ শহরের কেউ দেখেনা ,
এমনি কি জানালার কার্নিশ ঘেসে বসে থাকা ,
কালো কাকটাও দেখে না।
আমি আর পারছিনাগো ,
আমার শরীর যে আজ ভালোবাসায় তৃষ্ণার্ত।
শরীরের প্রতিটা শিরায় উপশিরায় আজ,
তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা।
হয়তো এ তৃষ্ণাতেই মৃত্যু হবে আমার।
আমি চাই,
আরো একটি বার এর জন্য ফিরে আসো তুমি,
আঁচর কেঁটে দিয়ে যাও সমস্ত শরীর জুড়ে।
আঁচরে আচরে পূর্ন হবে হৃদয়।
কোনও একদিন একটি বারের জন্য হলেও এসে যাও,
হোক তা ভর-দুপুরে কিংবা মধ্যরাত্তির ।
তোমার স্পর্শে পবিত্র হয়ে ওপারে যাবো আমি ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



