আমার খুব তৃষ্ণা লেগেছে,
কোন সস্তা তরলের তৃষ্ণা নয়।
ভালোবাসার তৃষ্ণা,
এক বিন্দু বিশুদ্ধ ভালোবাসা পেলে কেটে যাবে এ তৃষ্ণা।
কেউ কি আছো মেটাবে এ তৃষ্ণা ?
..
আমর খুব নিদ্রা পেয়েছে,
অনেকদিন নিদ্রা যাইনা শুখের।
কেউকি মায়াভরা আঁচলে আশ্রয় দিবে আমায়?
ঘুমিয়ে নিতাম জন্মান্তরের ঘুম।
..
আমার চোখ গুলো অকেজো হয়ে আসেছে,
চারদিকটা ধীরে ধীরে কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে ,
একটু আলোর দেখা চাই আমি ।
কেউ কি একটু দেখা দিবে আমায় ?
যার রূপের আলোয় আবার দৃষ্টি ফিরে পাবো আমি।
..
আমার খুব অশুখ করেছে ,
তুমিহীনতার অশুখ ।
কোন ডাক্তারইযে পারছেনা সারাতে এ রোগ।
একটু তুমি হলে, শুধু একটু তুমি হলে
ডাক্তার লাগবেনা আর।
সত্যি বলছি,ডাক্তার লাগবেনা আর।
..
আমার চারপাশের পরিবেশটা বড্ড একাকী,
কেউ নেই , কেউ নেই আশে পাশে চারদিকে
আমার চারপাশের পরিবেশটাও আজ আমার না!
বড্ড একাকী আমি,
কেউ কি একটু হাত বাড়াবে?
একটু স্পর্শ করবে আমায়,
একবার হাত দাও , শুধু একবার।
হাত দাও আমার হাতে,
..
তোমার জন্মান্ধ চোখ তো শুধু ভুলে অন্ধকার।
দেখতে কি পাবে আমায়?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




