প্রিয় নিলীমা,
রুপালী চাঁদটা যখন পশ্চিম আকাশে খানিকটা হেলে
তার সমস্ত জোৎসনা ঢেলে নিঃশ্বেষ হয়ে যায়।
হারিয়ে যায় অদৃশ্য কোন মায়ায়।
তখনই সেই চাঁদের আলোয় একটা প্রতিচ্ছবি দেখতে পাই।
দেখতে পাই এক অষ্টদশী কিশোরী ।
নুপুরের শব্দ,
শরীর জুড়ে নীল শাড়ি,
হাতে ডজন খানেক রঙিন চুড়ি,
আর তার মাঝে পিচ্চি একটা মেয়ে,
কানের কাছে ফিঁস ফিঁস করে করে বলে যায় ভালোবাসি , ভালোবাসি, বড্ড ভালোবাসি।
তুমি কি আমার হবে।
হবে আমার আকাশ,
আকাশের রংধনু,
রংধনুর সাত রং
জানো আমার খুব ভয় হয়,
পরের জনম গুলো তোমায় ছাড়া কাটাবো কি করে।
তুমি ছাড়া একা আমি , বড্ড এক।
তুমি নেই ভাবতেই নিঃস্ব আমি ।
একাকী আমি ।
অস্তিত্বহীন আমি ।
..
জানো অনেক দিন হলো
রাতের আকাশে জোৎসনা দেখিনা না,
তোমায় দেখার পর আমার আমি বর্নান্ধ হয়ে গেছি,
তুমি হীন সব কিছুই আমার কাছে বর্নহীন,
ওই গরুর ঘাস দেখার মত ব্যাপার!
জানো আজ রাতে বেলকুনিতে বসে অপেক্ষা করছি,
কখন তুমি আসবে,
আর আমি তোমার আলোয় রঙ্গিন হবো আমি ।
তাও বলছি তেমাকে আমার অসহ্য লাগে, ভীষন অসহ্য লাগে, দেখলেই গরম তেলে পানি পরার মতই ফুস করে জলে উঠে ভেতরটা! তুমি নিশ্চুপ থেকে এত জ্বালাও কেনো, শুধু একবার ভালোবাসি বলে দেখো বিনিময়ে পাবে এক সমুদ্র ভালোবাসা!
ইতি
তোমার নীল।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



