
রজমান মাসে তাকওয়া বা সংযমের যে ধারণা পোষণ করি তার সাথে সংযমের আসল চেতনার ব্যাপক অমিল লক্ষ করি। আমি এমন অনেককে জানি, যারা রোজা রেখে সাড়াদিন সময় কাটান র্স্মাট টিভির রিমট হাতে, স্টার জলসা, স্টার মুভিজ কিংবা জি বাংলা, জি সিনেমার মত চ্যানেলে চোখ রেখে। কতটা সংযম করছেন তিনি? রোজা রেখে ঘুষ খান, মিথ্যা কথা বলেন, দুর্নীতি করেন, টেবিলে ফাইলের বোঝা বাড়িয়ে তোলেন সামনে ঈদ আসছে টেবিলের নিচ দিয়ে হাত পাতবেন আর উপর দিয়ে ফাইল ছেড়ে দিবেন আর বলবেন সামনে ঈদ তাই রেট একটু বেশি, বড় সাহেবের কমিশন আছে বোঝেন ই তো!!! এভাবে আর কত? তার উপর আদা পার্টি, রসুন পার্টি , মুলা পার্টি , কুলা পার্টির রাজনীতিবিদদের ইফতার পার্টি আয়োজন করবেন আর এর দোষ ওর ঘাড়ে দিয়ে পুরো বিকাল কাটিয়ে সন্ধ্যাবেলা আরবের খুরমা খেজুর সহ কত শত আইটেমের খাবার খেয়ে ভুড়িখান দুলিয়ে বসে বসে এদিক ওদিক তাকাবেন, ফাকে স্মার্ট ফোন দিয়ে দুয়েকটা সেলফি আর কে ঠেকায়। যেটা আপনাদের চোখে পড়বেনা সেটা হল গরিব অসহায় শিশুর অপলক চাহনী, ছিন্নমূল বস্ত্রহারা অসহায় নারী কিংবা বয়সের ভারে কুজো হওয়া বৃদ্ধ সেই লোকটি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


