
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৪৮ হাজার নারী সন্তান জন্ম দিতে পারেন৷ যাঁদের অধিকাংশই বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন৷ গত নয় মাসে বাংলাদেশে জন্ম নিয়েছে অন্তত ১৬ হাজার রোহিঙ্গা শিশু৷ জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর তথ্য মতে সেনা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে প্রতিদিন গড়ে ৬০টি করে শিশু জন্ম নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নভেম্বর মাসে হিউম্যান রাইটস ওয়াচ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫২ জন রোহিঙ্গা নারী ও কিশোরীর সাক্ষাৎকার নিয়েছে তারা৷ যাঁদের মধ্যে ২৯ জন ধর্ষণের শিকার হওয়ার পর মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ নিয়ে পালিয়েছিলেন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যন্ড্রিউ গিলমার আশঙ্কা করেন, গত বছরের আগষ্ট জুড়ে চলা ‘উন্মত্ত যৌন সহিংসতা'-র কারণে শিশু জন্মহারে একটি ‘অপ্রতিরোধ্য' বৃদ্ধি পাবে।

পাশাপাশি আরও আশঙ্কা করা হচ্চে যে, এতে করে অনেক শিশুই জন্মের পর পরিত্যক্ত হতে পারে কিংবা গর্ভপাতের কারণে মা ও শিশু উভয়েরই মৃত্যু হতে পারে৷ অনেক রোহিঙ্গা নারীরা মিয়ানমার সেনাবাহিনীর ধর্ষণের শিকার হয়েছেন। সন্তানের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। অনেক শিশু পেয়েছি যাদের মা-বাবাকে হত্যা করা হয়েছে। আগুনে ছুড়ে শিশু হত্যা করা হয়েছে। প্রিয়াঙ্কারা আসবেন যাবেন রোহিঙ্গদের কিছুই হবেনা।

বাংলা মিডিয়া অনেক দিন রোহিঙ্গদের পিছনে পরে ছিল এখন আর পারছেন না টিআরপি পরে যাচ্ছে তাই তারাও অন্যদিকে নজড় ঘুড়িয়ে দিয়েছে। সমাজের বিত্তবানদের অনুরোধ করবো রোহিঙ্গ শিশু (সদ্য জন্ম নেয় শিশুসহ) ও বয়স্কদের প্রতি পবিত্র রমজানের শেষ ভাগে হলেও যেন সাহয্যের হাত বাড়িয়ে দেন
(ছবি গুগল থেকে সংগৃহিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
