somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড’ (ওয়ানএমডিবি) থেকে কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগঃ প্রেক্ষিত বাংলাদেশ এলডিসি টু ডিসি

২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ছবি গুগল থেকে সংগৃহীত)
ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড’ (ওয়ানএমডিবি) থেকে সরকারের কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ কে সামনে রেখে , চলতি মাসের শুরুর দিকে সাধারণ নির্বাচনে বিরোধী জোট থেকে বড় ধরনের জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া মাহাথির, দেশের ভঙ্গুর অর্থনীতি চাঙা করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন তিনি।


(ছবি গুগল থেকে সংগৃহীত)

মালয়েশিয়ায় রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রায় ১৭ হাজার সরকারি আমলা-কর্মচারীর চাকরি খাবেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১৯৮১ সালে যখন প্রথম প্রধানমন্ত্রী করা হল তখন প্রথম যে কাজটা তিনি করেছিলেন সেটা হচ্ছে, মন্ত্রী আর সরকারের সিনিয়র কর্মকর্তাদের বেতন কর্তন। সরকারের ব্যয় ও বৈদেশিক ঋণের বোঝা কমানোর লক্ষ্যে এসব পদক্ষেপ নিচ্ছেন তিনি।এছাড়া সদ্য গঠিত মন্ত্রিসভার মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর কথা ভাবছেন। মালয়েশিয়ার পার্লামেন্টের ওয়েবসাইট মতে, বেতন কমানোর আগে দেশটির প্রধানমন্ত্রীর বেতন ছিল ২২ হাজার ৮২৭ রিংগিত, উপপ্রধানমন্ত্রীর ১৮ হাজার ১৬৮ রিংগিত, মন্ত্রীদের ১৪ হাজার ৯০৭ রিংগিত ও উপমন্ত্রীদের ১০ হাজার ৮৪৮ রিংগিত। নাজিব রাজাক সরকারের নেয়া কিছু প্রকল্প বাতিল বা পুনর্বিবেচনা করেছেন। এবার আসি প্রেক্ষিত বাংলাদেশ এলডিসি টু ডিসি, জাতিসংঘ তার সদস্য দেশগুলোকে স্বল্পোন্নত (এলডিসি), উন্নয়নশীল এবং উন্নত- এ তিন শ্রেণিতে বিভক্ত করে। বাংলাদেশ ১৯৭৫ সাল থেকে এলডিসি পর্যায়ে রয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের দিকে যাত্রা শুরু করছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যে শর্ত দরকার, তা পূরণ করায় আবেদন করার যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। উন্নয়নশীল দেশের মর্যাদা বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে। তবে এর জন্য বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে। কী সেই চ্যালেঞ্জ? উন্নয়নশীল দেশের স্বীকৃতি একটা মর্যাদার বিষয়। বাংলাদেশকে সবাই আলাদাভাবে বিচার করবে। এর আগে অনেক দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যোগ্য বলে স্বীকৃতি পেয়েছে। কিন্তু মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকেই যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, আগে এরকমটি অন্য কোনো দেশের ক্ষেত্রে ঘটেনি। তবে উন্নয়নশীল দেশ হলে বাংলাদেশ এলডিসি হিসেবে বাণিজ্যে যে অগ্রাধিকার পায় হয়তোবা তার সবটুকু পাবে না। আবার বৈদেশিক অনুদান, সুদের ঋণও কমে আসতে পারে এলডিসি হিসেবে বাংলাদেশ আঞ্চলিক বা দ্বিপাক্ষিক চুক্তির অধীনে বিভিন্ন দেশে জিএসপি বা শুল্কমুক্ত পণ্য রফতানি সুবিধা পায়। এর সঙ্গে বিশ্ববাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) আওতায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক দেশ আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। আবার এলডিসি হিসেবে ওষুধ রফতানির ক্ষেত্রে মেধাস্বত্ব সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান থেকে আমাদের অব্যাহতি রয়েছে। উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে কম সুদে ও সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এলডিসি না থাকলে তখন সুবিধাগুলো পাওয়া যাবে কি সে প্রশ্ন থেকেই যায়। যেমন- ইউরোপীয় ইউনিয়ন এখন আমদেরকে যে জিএসপি সুবিধা দেয় তা ২০২৭ সাল পর্যন্ত থাকবে। এরপর জিএসপি প্লাস পাওয়ার কথা রয়েছে৷ আশার আলো দেখতেই পারি জিএসপি প্লাস পাওয়ার জন্য। চলুন দেখে আসি দুইয়ের মধ্যে তফাৎটা কোথায়? মালয়েশির নির্বাচনে মাহাথির মোহাম্মদ এর বিজয়ে ফেসবুক, ব্লগ, টু্ইটার, নানা গণমাধ্যম এ লেখা দেখলাম কেউ লিখেছেন আমাদের কোনো মাহাথির নেই আফসোস। আবার কেউ লিখেছেন এমন একজনকে আমাদের দরকার । ভাই আপনাদেরকে বলছি হ্যা আপনাদেরকেই বলছি তিনি যে সিদ্ধন্ত বা পলিসিগুলো নিচ্ছেন সেইগুলি বাংলদেশে বাস্তবায়ন করার দরকার নেই সুধু প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে বলেন দেখবেন সংসদ ভবন এরিয়ায় সংসদ ভবনকেই খুজে পাওয়া যাবেনা, 2015 সালে শেষ পে স্কেল ঘোষণা করেন। তিন বছর শেষ হতে না হতেই পে-কমিশন আবারও নড়েচরে বসেছেন।মুল্যস্ফীতির কথা সামনে নিয়ে এসেছেন। সচিবদের মোবাইল ক্রয় বাবদ 75000 টাকা দিচ্ছেন সাথে আনলিমিটেড টকটাইম।


(ছবি গুগল থেকে সংগৃহীত)

সুতারং মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করার দরকার নাই, আমরা জানি যে পথ দেখায় সে থাকে সবচাইতে এগিয়ে। সপ্ন দেখি মালয়েশিয়ার চাইতেও একদিন এগিয়ে যাব, পায়রা বন্দর সবচাইতে গভীর সমুদ্র বন্দর মাদার ভেসেল এখন আর সিঙ্গাপুর নোঙ্গর করার প্রয়োজন হবে না। সপ্ন দেখি সে দিনের যে দেশের ‍সাউর্দান বেল্ট হবে বেস্ট ওয়ার্ল্ড ক্লাস ইকোনোমিক জোন।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×