বীভৎস
৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বীভৎস
- হোসাইন আব্দুল হাই
উৎকট বাজে গন্ধটা এখনও চারিদিকে
বাতাসের সাথে যেন নাসারন্ধ্রের গভীরে
বাসা বেধেছে,
অন্যসময় হয়তোবা
চূড়ান্ত ঘৃণায় থু থু করতে করতে
নাড়িভুড়ি খিঁচে বমি আসতো,
অথচ এখন এই বিদঘুটে বাজে দুর্গন্ধটা
যেন কত প্রিয় হয়ে গেছে
যেন কস্তুরির সুগন্ধি,
কত চেনা ভালোবাসা
দীর্ঘদিনের লালায়িত
অপার সাধনার প্রাপ্তি।
আসলে এ-ই বীভৎস মন
এক সময় যাকে দূর দূর করে
খেদিয়ে তাড়িয়ে দেয়
দশ হাত দূরে থেকেই এড়িয়ে যায়
ছায়া মাড়াতেও গা ঘিন ঘিন করে,
তাকেই আবার কাছে টেনে
আপন করে নেয়
আদর করে ভালোবেসে
মমতায় ভরিয়ে দেয়
করে হৃদয়ের একান্ত সঙ্গী।
বন, জার্মানি, ১৪ মে ২০১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন