(১) যেকোনো সংখ্যাকে ৫ দিয়ে দিয়ে গুণ করার সহজ উপায়:
যে সংখ্যাকে গুণ করতে হবে তাকে ২ দিয়ে ভাগ করে ১০ দিয়ে গুণ করলেই কেল্লা ফতে।
উদাহরণ: ৪২২ × ৫ = ২১১০
৪২২ কে ২ দিয়ে ভাগ করলে হয় ২১১। এর ডানে ০ দিলে হয় ২১১০.
সুতরাং উত্তর ২১১০
(২) যেকোনো সংখ্যাকে ২৫ দ্বারা গুণের সহজ উপায়:
যে সংখ্যাকে গুণ করতে হবে তাকে ২দিয়ে ভাগ করে ভাগফলকে আবার ২ দিয়ে ভাগ করে ভাগফলের ডানে দুটি শূন্য দিলেই উত্তর পাওয়া যাবে।
উদাহরণ: ৩২৩২ × ২৫ =৮০৮০০
৩২৩২ ভাগ ২ = ১৬১৬
১৬১৬ ভাগ ২ =৮০৮
এবার ৮০৮ এর পরে দুটি শূণ্য দিলেই উত্তর
সুতরাং উত্তর ৮০৮০০
(৩) যেকোনো সংখ্যাকে ১২৫ দিয়ে গুণের সহজ উপায়:
যে সংখ্যাকে গুণ করতে হবে তাকে ৮ দিয়ে ভাগ করে ডানে তিনটি শূণ্য দিলেই উত্তর পাওয়া যাবে।
উদাহরণ: ৩২ × ১২৫= ৪০০০
৩২ কে ৮ দিয়ে ভাগ করলে হয় ৪। এবার ৪ এর পাশে তিনটি শূণ্য দিলেই উত্তর পাওয়া যাবে।
সুতরাং উত্তর ৪০০০।
ধন্যবাদ সবাইকে।।।।।।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



