হ্যানসি ক্রনিয়ে যা পারেননি, ১০ জন স্মিথের পক্ষেও তা সম্ভব নয়
২৫ শে মার্চ, ২০১১ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা ক্রিকেটটা একটু বেশি দিন ধরে বোঝেন, যে যেই দলেরই সাপোর্ট করেন না কেন, অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের নাম শোনেন নি- এমন ক্রিকেট ভক্ত খুব কম। সেই হ্যানসি যা পারেন নি, তা বাচ্চা স্মিথদের পক্ষে যে করা সম্ভব নয় এটা আফ্রিকানরা বোঝে না নিশ্চয়! তা না হলে তাদের প্রত্যাশা কখনোই আকাশ ছোয়া হতো না। আফ্রিকানদের প্রত্যাশা মাটিতে নামিয়েছে স্মিথরা। আর কখনো 'চোকার্স' শব্দটা অস্বীকার করতে পারবে না।
ক্রনিয়ে পরকালে, তার হাতে বেড়ে ওঠা একমাত্র ক্যালিসের পক্ষে তো সব জয় করা সম্ভব না। ক্রনিয়ের সতীর্থ সবচেয়ে ব্যক্তিত্ববান ক্রিকেটারদের একজন গ্যারি কারস্টেন নিজের সবটুকু দিয়ে ভারতকে আজ আকাশে উঠিয়েছেন। শন পোলককে অংকের হিসাবে গরমিল করায় ক্রিকেট ছাড়তে হয়েছে, হার্সেল গিবসকে যোগ্য বিদায় দেওয়া হয়নি, বোর্ডের কাছ থেকে যোগ্য মূল্যায়ন পাননি সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস্ ও অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। মূল্যায়িত হননি অ্যালান ডোনাল্ড এবং প্যাট সিমকক্স। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেও অবমূল্যায়িত নিকি বোয়েদের অভিশাপে চোকার্স শব্দটাকে যে একমাত্র নিজেদের করে নিতেই হলো স্মিথদের। আর কোনো প্রতিশ্রুতি নয়, দেশে যেয়ে কলা বেঁচো মি. স্মিথ। গুড বাই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১১ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন