নিজেদের ন্যায়পালের অস্তিত্বের কথা জানেন না টিআইবির প্রধান কার্যালয়ের স্টাফ
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিআইবির বর্তমান ন্যায়পাল কে- এটা জানার জন্য ফোন করেছিলাম টিআইবি'র প্রধান কার্যালয়ে। টেলিফোন নম্বর পেয়েছি তাদের ওয়েবসাইট থেকে। ফোনে অটো রিসিভ হওয়ার পর তাদের নির্দেশনা মোতাবেক ০ প্রেস করলাম। ধরলেন একজন নারী। প্রাসংঙ্গিক পরিচয় দিয়ে আমার কাঙ্ক্ষিত তথ্য জানার জন্য প্রশ্ন করলাম, 'আপু, টিআইবির বর্তমান ন্যায়পাল কে? আমার একটু নামটা প্রয়োজন।' টেলিফোনের ওপাশ থেকে জানানো হলো, 'ন্যায়পাল? সেটা আবার কী? টিআইবির চেয়ারম্যান আছে, তার নাম...'। অমি তাকে থামিয়ে দিয়ে বললাম, টিআইবির একজন ন্যায়পাল আছেন। উনি তখন কোনো কথা না বলে অন্য একটি লাইনে সংযোগ দিলেন। একজন পুরুষ আমার পরিচয় জেনে ন্যায়পালের নামটি বললেন। আমি ন্যায়পালের ইমেইল আইডি পেতে পারি কি না জানতে চাইলে তিনি সেই তথ্য জানার কারণ জানতে চাইলেন। আমি বললাম, একটি অভিযোগ দায়ের করতে চাই। উনি জানালেন, 'আমাদের সংগঠনের নিজেদের কর্মীদের (ইন্টারন্যাল) অভিযোগ করার জন্য ন্যায়পাল। টিআইবি সম্পর্কে এক্সটারনাল অভিযোগ করার জন্য প্রথমে ইনফরমেশন অফিসার, তারপর ইডি, এরপর ট্রাস্টিবোর্ড হয়ে ন্যায়পাল। '
মজার ব্যাপার হলো, নিজেদের ইন্টারন্যাল অভিযোগ দায়েরের জন্য ন্যায়পাল, অথচ নিজেদের প্রধান কার্যালয়ের একজন কর্মী জানেন না ন্যায়পাল কী, আর তার নাম-ই বা কী? অথচ তিনিই আমার সাথে বাহ্যিক যোগাযোগের পার্ট হিসেবে টেলিফোন ধরে প্রথম কথা বললেন! বোঝেন অবস্থা !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন