প্রেম
প্রেম আবেগীয় বোকামি যা হল অন্ধ,
বোঝে না কীসে ভাল আর কীসে মন্দ,
তাই সৃষ্টি করে অযাচিত দ্বন্দ্ব।
দ্বন্দ্বের ফল হয় ভয়ানক
মানব মনের হাল হয় মারাত্মক।
বয়ে আনে সুনামি মানব মনে,
বোঝে না এর মোকাবেলা করবে কেমনে,
মনটা চায় কল্পনার আকাশে ভাসতে,
চায় না কিছুতেই মাটির পৃথিবীতে নামতে,
স্বপ্নে করে বিচরণ স্বপ্ন মানবীর সাথে,
বাস্তবে হয় মুখোমুখি নানা তিক্ততার সাথে।
একদা করে ভুল একজন অন্য জনের সাথে,
ভেঙ্গে যায় স্বপ্নের ইমারত চোখের নিমেষে,
তারপর ডুবে মন সেই একাকীত্বের সাগরে,
যা ছিল প্রেমের আগে ফিরেও এলো পরে।
ভগ্ন হৃদয়টি ধুক্তে থাকে প্রতি ক্ষণে,
বিষণ্ণতা ভর করে দেহের প্রতি রন্ধ্রে,
মনটা হায় গুমরে গুমরে মরে,
তবু আগের সুখ আসে না আর ফিরে।
বেরিয়ে যায় হাহাকার প্রতি প্রশ্বাসে,
শান্তির আশা আর ফিরে না বিশ্বাসে।
তবু মনটা ওঠে জেগে একসময়
আড়মোড়া ভেঙ্গে,
কারণ নতুনের আশা তো জন্মাবেই
মনেরই এক কোণে।
তাই হৃদয়ের শূন্যতা হয় পূরণ
নতুনের আগমনে,
হয়ত আগের মত করে নয় হয়ত বা,
তারচেয়ে ভাল বা মন্দভাবে,
কিন্তু হায় পুরনো হাহাকার রয়ে
যায় মনেরই এক কোণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



