ইবাদত কবুলের শর্তাবলী কি কি?
➡ইবাদত কবুল হওয়ার বাহ্যিক শর্ত হল,হালাল রূযী ও শরীর, স্থান, পোশাক পবিত্র হওয়া[১]।
আর অভ্যন্তরীন দুটি শর্ত রয়েছে। #প্রথমত :ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। আল্লাহ তা'আলা বলেন, "তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠাভাবে তাঁর ইবাদত করতে "(আল বায়্যিনা:৫)।[২]
#দ্বিতীয়ত:একমাত্র রাসূল (সাঃ)-এর পদ্ধতি মোতাবেক হতে হবে।
আল্লাহ তা'আলা বলেন, " আর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তা হতে বিরত থাক(আল-হাশর:৭)।[৩]
উক্ত শর্ত দুটির কোনো একটি ছাড়া পড়লে তা ইবাদত বলে গণ্য হবে না। প্রথম শর্তে চুল পরিমাণ ব্যতিক্রম হলে ঐ ইবাদত শির্কে পরিনত হবে। অনুরূপ দ্বিতীয় শর্তে কোনো ব্যতিক্রম হলে তা বিদ'আতে পরিণত হবে।
ফুটনোট :
১.ছহীহ মুসলিম,হা/১০১৫;মিশকাত,হা/২৭৬০।
২.সূরা তাওবা :৩১;সূরা যুমার:১১,১৪;সূরা কাহ্ফ:১১০,নাসাঈ,হা/৩১৪০;সনদ ছহীহ।
৩.সূরা আহযাব:২১;ছহীহ মুসলিম, হা/১৭১৮;"মীমাংসা "অধ্যায়।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



