somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই ভোদাই...তুই আমজনতা!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভোর ৬টা শোরগোল শুনে ঘুম থেকে উঠলাম ।চাচা আমার হাঁপানোর জন্য কোন কথাই বলতে পারছে না।কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলে ঘটনার আকস্মিকতায় শিউরে উঠি।চাচা নাইট করে বাসায় ফিরবে।দূরত্ব খুব বেশি না।গুলশান-১ থেকে মহাখালী ওয়্যারলেস।রবির অফিসটা থেকে বের হয়েই অন্য কোন গাড়ি না পেয়ে লেগুনায় উঠল।সাথে আরেকজন লোক উঠল।হরতাল হওয়ায় পুরা রাস্তা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ফাঁকা।কিন্তু গুলশান চেকপোস্ট পর্যন্ত আসতে আসতে বাকি সিটগুলোও ফিলআপ হয়ে গেল।যথারীতি চেক শেষে লেগুনা ছাড়ে।টিভিগেইট ক্রস করতে যাবে ঘটনার সুত্রপাত ঘটে সেখানেই।লেগুনার দিকে একদল পুলিশ এগিয়ে আসতে দেখে ভিতর থেকেই কয়েকজন "নারাইয়ে তাকবির, আল্লাহু আকবার" শ্লোগান তুলে!!!আন্দাজ করতে পারছেন তখনকার অবস্থাটা?আমার চাচার মত যারা ছিল তারা পুরাই আতংকিত হয়ে পড়ে।চাচা পিছনের দিকে থাকায় সবার আগেই কোন রকম বের হয়ে পড়ে।চাচার সাথে উঠা লোকটা নামতে গিয়ে রাস্তায় পরে যায়।চাচার থেকে ডিস্টেন্স মাত্র ৪/৫ হাত।কিছু বুঝে উঠার আগেই গুলির আওয়াজ!পড়ে যাওয়া লোকটির হাটুতে গুলি লাগে।পরিস্থিতির বিবেচনায় চাচা তাৎক্ষনিক লোকটার কাছে যেতে পারেন নাই।জীবনের মায়া ত্যাগ করে টঙদোকানটার নিচে দাঁড়িয়ে আছেন।শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে চাচা আজকের মত বেঁচে যায়।এক বৃদ্ধ পথচারী পুলিশদের উদ্দেশ্য করে বলতে থাকে "উনি শিবির না।তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গেছে" পরিস্তিতি স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগে।ততক্ষনে চাচা ওই বৃদ্ধকে নিয়ে লোকটাকে ধরে উঠায় পরে একটা সিএনজি ডেকে উঠিয়ে দেয়।

এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করব আমি ভেবে পাচ্ছি না।যাদের উদ্দেশ্যে গুলি ছুড়ল তারা ঠিকই বেঁচে গেল।আল্টিমেট সাফারার আমরা ভোদাই আমজনতাই।বেশি কিছু বলার রুচি পাচ্ছি না...আজকের রায়ে এমনি মানসিকভাবে বিপর্যস্ত।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×