পড়াশোনা ভাল লাগে না, ফাঁকিবাজি করি।
ঘুম আসে না, নিশাচর জেগে রই।
বৃষ্টি মন ছুঁয়ে যায় না, দিয়ে যায় তাচ্ছিল্যের হাসি।
কবিতা পারি না, ছেঁড়া কাগজে এলোমেলো বাক্য ছুঁড়ি।
ভালবাসতে জানি না, মাতি বিরহের খেলায়।
আলো আমার চোখ ঝলসে দেয়, অন্ধকারকে ভয় পাই।
আনন্দ বিলাতে পারি না, বিরক্তির বিষপান করাই।
ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত আঁকড়ে পড়ে থাকি।
বেঁচে থাকার মানে পাই না, মৃত্যুর রেসিপি খুঁজে বেড়াই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



