দেখ মেয়ে,
আমি তোমার জন্য এক্সট্রা অরডিনারি কিছুই করতে পারব না।
পারব না রাত ১২ টায় তোমার বাসার গেটে দাঁড়িয়ে থাকতে,
পারব না প্রখর রোদে ডাব হাতে তোমার অপেক্ষা করতে কিংবা
ঝড়ের রাতে গাছ থেকে পাড়া তাজা কদম ফুলটি এনে দিতে।
এমনকি পারব না সাড়া রাত জেগে ফোনালাপে হারিয়ে যেতে।
শোন মেয়ে,
আমি পারব পড়ন্ত বিকেলের মৃদু আলোয় তোমার কফি পানের সঙ্গী হতে।
পারব তোমার জুতা ছেঁড়ার ক্ষণে আমার কনভার্স জোড়া হাতে করে পাশাপাশি হাঁটতে,
রুমাল দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা তোমার চশমার ফ্রেমদুটো মুছে দিতে।
পারব বেখেয়ালি তোমার বাঁকা হয়ে থাকা লাল টিপটি ঠিক মাঝ ললাটে এঁটে দিতে।
এইযে মেয়েয়েয়ে, আর কি পারব জানো. . .?
পারব তোমাকে আমার মত করে একটু একটু ভালবাসতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


