ছিলাভিলা কুকুর অথবা একজন রহমান মিয়া!!
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছিলাভিলা বিধ্বস্ত প্রায় কুকুরটা হেলেদুলে দ্রুত পায়ে চৌধুরী বাড়ির দিকে হাঁটছে। সে বাড়িতে আজ বৌভাত যে!!! অথচ গতবছর চৌধুরী সাহেবের ছেলের খৎনা অনুষ্ঠানে কি পেঁদানিটাই না খেয়েছিল! ঐযে যে বার ৪২ টা গরু আর ৭০ টা খাসি জবাই করেছিল যে মনে পড়ে?? নাহ এই কুকুরটার কিচ্ছু মনে নেই। অথচ কালী মন্দিরের সামনের বটগাছটার ঠিকই মনে আছে। কারণ তার নিচেই তো চৌধুরীর লোকদের হাতে ক্ষত বিক্ষত হয়ে এই বেহায়া কুত্তাটা মরার মত পরে ছিল! লোক মুখে শোনা যাচ্ছে আজও নাকি শ-খানেক গরু খাসি পরবে। খাসির রেজালা, গরুর ভোনা আরও কত কত আইটেম!! মুরগির সংখ্যাটা এখনো গুনে শেষ করা যায় নি তাই হয়ত লোকজনের মুখে শোনা যাচ্ছে না। এসব শোনে কুকুরটা আর লোভ সামলাতে পারছে না। তর সইতে না পেরে শর্টকাট মারার জন্য গনু মিয়ার বাড়ির ভেতর দিয়ে গিয়ে সামনের হাইওয়ে রোডটি পার হওয়ার জন্য এগিয়ে চলেছে। অথচ এদিকেই যে হানিফ পরিবহনের একটি নাইট কোচ বেপরোয়া গতিতে ছুটে আসছে...!
মন্তব্যঃ গোসল সেরেই বৃদ্ধ রহমান মিয়া বালিশের নিচ থেকে বিড়ির ছ্যাঁক লেগে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে থাকা পাঞ্জাবীটা গায়ে দিয়ে কয়েক মাইল দূরের ইস্কুল ঘরটার দিকে সোজা হাঁটা দিয়েছে। আজ যে ভোটের দিন...!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন