somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♣ ব্ল্যাকারের সন্ধানে ♣ আছেন নাকি কোন সহৃদয়বান ব্ল্যাকার ভাই??

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামীকালের খেলাটা দেখার খুব ইচ্ছা ছিল বাট ওইদিনই নাকি CSE এক্সাম! যার দরুন টিকিট কেনার চিন্তা থেকে আগেই সরে এসেছিলাম। আর আজই কিনা ক্লাস শেষে CSE ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারলাম এক্সাম পিছিয়ে শনিবার নেয়া হয়েছে!! কেমনটা লাগে তখন? পুরাই #Bad_Buzzzzzz খাইয়া গেলাম। কিন্তু তবুও 'যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই...পাইলেও পাইতে পার মানিক রতন' মন্ত্রে বশীভূত হয়ে শেষ চেষ্টাস্বরূপ তৎক্ষণাৎ চলে গেলাম গুলশানের UCBL এ। নাহ একটুও অবাক হইনি। বাংলাদেশ যেই পারফরমেন্স দেখাইছে তাতে এ অবস্থা হওয়াটাই স্বাভাবিক। নিজেকে নিজে সান্ত্বনা দিলাম। কিছুক্ষনের জন্য লাইনে দাঁড়িয়েই দেখা হয়ে গেল এক স্কুল ফ্রেন্ডের সাথে। ওর সাথে কথা বলতে বলতেই দেখি হাত নেড়ে সবাইকে চলে যেতে বলা হচ্ছে! টিকিট নাকি শেষ!!! কিন্তু তখনও যে ডজন খানেক অজগরের সমান বিশাল লাইন!!! শুনলাম তাদের অনেকেই নাকি ভোর ৫ টা থেকে এসে দাঁড়িয়ে আছে!!! ইতোমধ্যেই ব্যাংকে ইটপাটকেল ছুঁড়ার গুঞ্জন বাতাসে ভেসে আসছে!! আর পুলিশ চাচারাও এদিকেই আসছে। অবস্থা বেগতিক দেখে আর দেরি না করে কেটে পড়ি। আসার পথে কিছু দূর এগিয়েই দেখি এক জটলা মানুষের ভিড়। ভাবলাম কোন অঘটন ঘটেছে তাই এগুলাম। এক্ষেত্রে অনেকটা মুত এফএম এর মতই বলতে হয় 'বিশ্বাস করুন অমুক তমুক ভাইয়েরা এ অবস্থা দেখার জন্য আমি তখন মোটেও প্রস্তুত ছিলাম না'

গিয়ে দেখি এক বেটা শাহীদারি ভাব নিয়ে সাইকেলের ক্যারিয়ারে বসে এক ৫০ টাকার টিকিট নিয়ে দাম ধরাচ্ছে!! হা হা হা...তব্দা লেগে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইলাম।

- মামা টিকিট কয়টা আছে?
- আরে ভাই দেখতেছেন না হাতে একটা! অঝতা সময় নষ্ট করেন কেন?
- ওরি বাব্বা!!! তয় আমার যে দুইটা লাগে।
- লাগলে আরেকটা দিতে পারমু।
- এখন দুইটা কত দিবেন কন। আমি তো ইচ্ছা করলেই লাইন থেকে নিতে পারি তবে একটু ঝামেলা বিধায় আপনার কাছে আসা (কিচ্ছু না। পুরাই ফাঁপর নিলাম)
- এইসব কথা কইয়া লাভ নাই। দুইটা একদাম ১০০০ টাকা নিলে আওয়াজ দেন।
- মামা আমার বুকটায় কেমন ব্যাথা করতেছে। সিএনজি তে বাসায় যেতে লাগবে ৪০০ টাকা। এখন যদি দয়া করে ৬০০ টাকায় দিতে পারেন তবে ডাক দিয়েন। আমি একটা সিএনজি খুঁজি।
- ধুর মিয়া ফাইজলামি করেন? যান আপনের খেলা দেখন লাগব না বরং গিয়া ডাক্তর দেখান।

আর কিছু বলে মানসম্মানের ফালুদা বানাতে মোটেও রাজি নই। তাই সোজা হাঁটা দিলাম। এখন একমাত্র আশা ভরসা সকালে গিয়ে যদি ব্ল্যাকে টিকিট ম্যানেজ করা যায়! দুই বন্ধু যাব। দেখা যাক কি হয়। নিজেদের মধ্যে কোন সহৃদয়বান ব্ল্যাকার থাকলে আওয়াজ দিন। বাকিটা দেখা যাবে। আমরা আমরাই তো। তাই না...? B-) :D
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×