somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব সাকিব আল হাসান- আপনাকেই বলছি

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোর্ডের সাথে যত যাই হোক ১৬ কোটির ইমোশনকে থোরাই কেয়ার করে দেশের প্রতি তার কমিটমেন্ট ভুলে গিয়ে তিনি কোনভাবেই 'প্রয়োজনে আমি বাংলাদেশ দল থেকে অবসর নিয়ে হলেও টি-টুয়েন্টি খেলব' বলতে পারেন না। রেঙ্কিং এর তলনিতে থাকা এই দেশের হয়ে খেলেই আজ তিনি বিখ্যাত তা না হলে তার মত সাকিবকে একটা কাকপক্ষীও চিনতো না এটা বোধ হয় উনি ভুলে গেছেন।

প্রিয় সাকিব আল হাসান,
আপনার শত অন্যায় আচরণে মনটা সবসময় আপনার সাইড টেনেছে। কেন টেনেছে জানি না। আপনার তো আরও জানবার কথা নয়। আপনার বউকে নিয়ে ফেসবুক পেইজে কেউ বাজে কথা বললে নির্দ্বিধায় চোখে পড়া মাত্র নিজের বাপ মা তুলে গালি খাওয়ার ভয় তুচ্ছ করেও তার প্রতিবাদ জানিয়েছি। কেন জানেন?? ওহ স্যরি আমি তো ভুলেই গিয়েছি আপনার এসব জানার বা বুঝার কথা নয়।

কেউ যদি আমাকে আঘাত করে তখন না হয় অনেক কিছু ভেবেই আমি নিরবে সয়ে যাব কিন্তু কেউ যদি আমার বাবা মাকে একটা কটু কথা বলতে উদ্ধত হয় তখন নিশ্চই আমি চুপ করে বসে থাকব না। সব কিছু ভুলে গিয়ে এর প্রতিবাদ করব। আপনি কিন্তু স্যার আজকে সেই কাজটাই করেছেন! তাই আমিও ভুলে গেলাম আপনি কোথাকার কি। কারণ দেশটাকে আমরা মা বলি না?

এখন বলতেই পারেন আমার মত চুনোপুটিদের তুলনায় আপনি দেশকে অনেক কিছু দিয়েছেন। একশো বার কেন হাজার বার তা স্বীকার করি বস। বাট কোন সন্তানের কি উচিত ৪/৫ বছর তার মায়ের ভরণপোষণ করে হঠাত একদিন নোংরাভাবে তাকে আঘাত করে বসা? আর কোন অকৃতজ্ঞ সন্তান যদি তা পারেও তখন নিশ্চই এই দুখিনী মায়ের অন্য সন্তানেরা বসে থাকবে না। আপনি যে আজ সে কাজটিই করে দেখালেন! আমিও তাই আর সহ্য করতে পারলাম না।

মায়ের ঋণ যে কখনো শোধ করা যায় না এ কথাটি আপনি খুব সহজেই ভুলে গেছেন জনাব সাকিব আল হাসান। অকৃতজ্ঞ সে যত বড় সুপারস্টারই হোক পশুর সাথে তার কোন পার্থক্য নেই কথাটি জানেন তো? সবশেষ সিপিএলেই যান আর আইপিএলেই যান 'অহংকার পতনের মূল' কথাটি মনে রাখবেন।

ইতি,
-----------------------------------
আপনার সাবেক এক পাগলা ভক্ত

দেশের হয়ে আর খেলবো না, হুমকি সাকিবের
টেস্ট- ওয়ানডে ছাড়ার হুমকি সাকিবের
দেশ নয়, টাকা চাই সাকিবের
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×