এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০ জন যাত্রী নিয়ে এমভি পিনাক-৬ লঞ্চটি নিমিষেই পদ্মায় ডুবে গেল। আমিও ৫২ সেকেন্ডের ভিডিওটি দেখে আবার স্ক্রল করে চলে গেলাম। যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার! খারাপ লাগছে না যে তা কিন্তু না... তবে ঘটনাটা ভুলে যেতে বিশ মিনিটও যে লাগবে না তা ঢের বলে দেয়া যায়।
আমরা এমন হয়ে যাচ্ছি কেন দিন দিন? প্রতিদিন মৃত্যু দেখতে দেখতে এখন চোখের সামনে ৪০০/৫০০ জন মানুষ মরে গেলেও গায়ে লাগে না! যুদ্ধাহত গাজা আমাদের হৃদয়ে দাগ কেটে যায় এবং এটাই স্বাভাবিক। কিন্তু নিজের দেশের ঘটে যাওয়া ট্র্যাজেডিগুলো যেন কেবল এক একটা ইস্যু। দিন ফুরালেই এগুলো আর আলোচনার বিষয়বস্তু থাকে না। কোথায় গেল সেই নিমতলি ট্র্যাজেডি? তাজরিন, রানা প্লাজা আর গতকালের লঞ্চডুবির মত আরো অসংখ্য মৃত্যু মিছিল? ঠিক এই ব্যাপারটাই কিন্তু অস্বাভাবিক।
হয়তো খুব শিগগিরই দেখা যাবে পাশের বাড়িতে মরা মরছে এদিকে আমরা লুঙ্গি ড্যান্স আর পানি পানি সানি সানি করছি!
নাহ... এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন