somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার মেয়ে 'আদ্রিতা' (পর্ব-০১)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এক]

... আদ্রিতা। রাজধানী শহরের শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। কথাবার্তায় যেমন আহ্লাদে আটখানা দেখতেও তেমনি মাশাল্লাহ। ছোটবেলা থেকেই বাবা চাওয়া পাওয়ার কমতি দেননি কিছুই। আর এ নিয়েই তো আদ্রিতার মায়ের যত অভিযোগ। আদর দিয়ে দিয়ে মেয়েকে একদম বাদর বানিয়েছে। এইতো সেদিন মাঝরাতেই হঠাত বায়না ধরে বসল সে নাকি বিশাল সাইজের একটি ক্যাডবেরি না হলে কিছুতেই ঘুমুতে যাবে না। রায়হান সাহেব কত করে বুঝালেন যে সকাল হলেই আনিয়ে দিবেন এখন তো ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। নাহ তার এক কথা। এখন যে করেই হোক ক্যাডবেরি এনে দিতেই হবে। চার চারবার সিআইপি হওয়া ভদ্রলোক নিতান্তই একজন ভাল মানুষ তাই ড্রাইভারকে আর বিরক্ত না করে গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে পড়েছিলেন।

[দুই]

আজ ৭ই জুলাই। আদ্রিতার ২০ তম জন্মদিন। সে এখন একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে পড়ছে। ঘুম থেকে উঠার পর থেকেই তার মেজাজটা অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে আছে। ভেবেছিল রাতে সবাই উইশ না করে ঘুমিয়ে গেলেও সকালবেলা ঠিকই করবে। কিন্তু কিসের কি! সবাই দিব্যি নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পরেছে। অথচ তার গত বার্থডে টা কত মজা করেই না হয়েছিল! বাবা রাতেরবেলাই ঘুম থেকে তোলে প্রথম দফা কেক কাটিয়েছিল। আর ছোট ভাইটা কি সুইট একটা টেডি বিয়ার গিফট করেছিল। ওইটাও এখন আর সবার মত বজ্জাত হয়ে গেছে। মনে মনে ভাবছে আদ্রিতা। নাহ আর এক মুহূর্তও ভাল লাগছে না বাসায়।

- কিরে মা এতো সকাল সকাল কোথায় যাচ্ছিস?
- এইতো আব্বু ভার্সিটিতে।
- তাই বলে এতো সকালেই যেতে হবে?
- উহু আব্বু আজ নুশিনের বার্থডে।
- ওহ। আচ্ছা সাবধানে যাও।
- আর কিছুই না?
- (মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে) আর কি? ওহ হা হা হা আচ্ছা বিএমডব্লিউ টা নিয়ে যাও। আমি ড্রাইভারকে ফোন করে বলে দিচ্ছি।

ইশ আব্বুটা এমন কেন? নুশিনের বার্থডে এই মিথ্যাটা বলার পরও আজ যে আমার বার্থডে এই কথাটি তার একবারও মনে হল না! আর কিছু না বলে দ্রুত পায়ে লিফটের দিকে হাঁটা দিল আদ্রিতা। এসময় তার দিকে কেউ ভালমত তাকালে নিশ্চিত বুঝতে পারত রাগে গাল দুইটা একদম টকটকে লাল টমেটোর মত দেখতে হয়ে গেছে।

[তিন]

আদ্রিতা এখন বসুন্ধরা সিটির ফুড কোর্টে বসে আছে। নিজে থেকেই তার সকল বন্ধুদের ট্রিট দিচ্ছে। সবাই কত কিছু খাচ্ছে কিন্তু সে কেবল তাকিয়ে তাকিয়ে দেখছে আর কি যেন ভাবছে। আর কেউ ব্যাপারটা খেয়াল না করলেও রিথেন ঠিকই ধরে ফেলেছে যে আদ্রিতার নিশ্চই কোন কারণে মন খারাপ। রিথেন সম্পর্কে এক কথায় বলতে গেলে সে ছেলে হিসেবে বেশ ভদ্র, অনেকটা মার্ক জুকারবার্গের মত কোঁকড়ানো চুল আর হাসিহাসি চেহারার। তবে রিথেনের ব্যতিক্রমধর্মী এক গুণ হচ্ছে কোন এক অদ্ভুত কারণে সে তার মেয়ে বন্ধুদেরকে তুই করে বলতে পারে না। এক অর্থে সেটাকে গুণ না বলে নারীফোবিয়াও বলা যেতে পারে।

খাওয়াদাওয়া শেষে চলে আসার সময় রিথেন আদ্রিতাকে আলাদা করে ডেকে এনে 'হ্যাপি বার্থডে আদ্রি। এই নাও এটা তোমার বার্থডে গিফট' বলেই রঙ্গিন কাগজে মোড়ানো কিছু একটা তার হাতে গুঁজে দিয়ে উল্টো পথে হাঁটা দিল। আদ্রিতা বলবে কি! সে তো পুরাই হতবাক। ভেবেই পাচ্ছে না আজ যে তার বার্থডে এটা এই ছেলে জানলো কোথা থেকে! ফেসবুকেও তো বার্থডেট হাইড করে রেখেছিল তাহলে! যাই হোক, হঠাত করেই আদ্রিতার মনটা বেশ ভাল হয়ে গেল।
_________________________________________________________________

....চলবে। তিন পর্বের প্রথম পর্বটি আজ প্রকাশ করলাম। বাকিগুলো শেষ করে এবং গুছিয়ে এনে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করছি। সকলের নিকট দোয়াপ্রার্থী।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×