somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ লিখছেনঃ ২ বছর ৫ দিন

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অনেকদিন পর একটু ঢুঁ মারার উদ্দেশ্যে লগইন করতেই সাইডবারের ব্লগ লিখছেন পরিসংখ্যানটায় চোখ আঁটকে গেল। এক মুহূর্তের জন্য যেন অন্য এক ভাললাগার ভুবনে ডুবে দিলাম! আমার মত ছাপোষা টাইপের লেখকদের বুঝি এটাই এক ধরনের ইউনিক কোন বৈশিষ্ট্য যে লেখালেখির অতি নগণ্য কিছুতেই মণটা হঠাত চনমনে হয়ে উঠে। কাল সকাল ৮ টায় Management Information System (MIS) বিষয়ের একটা কুইজ। এক রকম ফ্রাস্ট্রেশানে ভুগছিলাম কিন্তু এখন হঠাত করেই সেটা কোথায় যেন উবে গেল!

সত্যি বলতে আমি আমার একান্ত নিজের কথাগুলো নিজের মাঝে চেপে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে একটা বিষয় আজকের এই মুহূর্তে শেয়ার না করে আর পারছি না। মানুষের প্রতিটি কাজের পিছনেই কম করে হলেও একটি অন্তত কারণ থাকে। আমার আজকের এই নাম বিশেষণ ব্লগার হয়ে উঠার পিছনের কারণটি হচ্ছে আমার পাগলীটা। তাকে নিয়েই জীবনের প্রথম আষাঢ়ে গল্পটি লিখে ফেলেছিলাম। তারপর কিভাবে কিভাবে যেন লেখালেখিটাকে এক রকম হবি ভাবতে শুরু করে দিলাম! তারই ধারাবাহিকতায় গত দুইটি বছর খুব এক্টিভ ছিলাম। কিন্তু ঐযে আমি কোন জাত লিখিয়ে নই আর আহামরি প্রতিভাধর সৌভাগ্যবানও নই তাই পরিচিতিটাও গন্ডির ভিতরেই রয়ে গেছে। সামুতে খুব কম মানুষের সাথেই মোটামোটি রকমের ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছে। তাদের কেউ কেউ আমার ফেসবুকের বন্ধু তালিকাতেও আছেন। তবে বিষয়টাকে আমি একেবারেই নেগেটিভ ভাবে নিতে রাজি না। সত্যি বলতে কোন রকম প্রত্যাশা বা প্রাপ্তির ইন্টেনশান নিয়ে এখানে নাম লেখাইনি। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির ব্যাপারটা থেকেই যায়, অপ্রত্যাশিত প্রাপ্তি। এটা সত্যি খুব আনন্দের। অনুভূতিটা বলে বোঝানো যাবে না।

শেষের দিকে এসে একটি কথাই বলার থাকে। এই সময়টায় এসে আসলে লাইফের ক্রাইসিস/ স্ট্রাগল যাই বলি না কেন এই জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছি। সব দিক থেকে প্রেশার এসে যেন জীবনটাকে এখানেই ধরাশায়ী করে দিতে চাইছে। তাই জীবনের গতিপথ, মিশন, ভিশন সব কিছুকেই যেন ঢেলে সাজাতে হচ্ছে। সংগত কারণেই ব্লগে আর আগের মত আসা হয় না। মনের খোঁড়াকটাকে আপাতত মিথ্যে সান্ত্বনায় ভুলিয়ে রেখেছি। জানি আমি নিশ্চিতভাবেই এই বন্ধুর পথ পাড়ি দিয়ে আবার মূল ট্র্যাকে ফিরে আসব। সেদিন নিশ্চই কোন পিছুটান থাকবে না।

.....সকলের নিকট দোয়াপ্রার্থী
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×