somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার আক্ষেপ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সিনেমা নাকি গোটা সমাজ কে বদলে দিতে পারে। একটা জেনারেশানের চিন্তার গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে! এটা আমার কথা না। গুনিজনেরাই বলে থাকেন। জাফর ইকবাল স্যারের মুখে আমি নিজেও শুনেছি। কথা হচ্ছে মুম্বাই হামলায় এপ্রক্সিমেটলি ১৬০ জনের মত মারা গিয়েছিল। তারা সেটাকে বেইস করে কি দারুন একটা সিনেমা বানিয়ে ফেলল! আর আমরা?? ৩০ লক্ষ শহীদ ২ লাখ নির্যাতিত মা বোনের আত্মত্যাগে পাওয়া স্বাধীনতার ৪৪ বছর পরেও কেমন দৈন্যদশায় ভুগছি!

আমাদের প্রজন্মের অর্ধেকের বেশি মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুই জানে না। অনেকেই বলে বেড়ায় রাজনৈতিক গণ্ডগোল! লজ্জা... লজ্জা!! এত এত কাহিনী প্লট থাকার পরও হাতেগোনা ২/৩ সিনেমা ছাড়া কিছুই পেলাম না। ভাল একটা সিনেমা বানাতে কি লাগবে? সেই লেভেলের টেকনোলজি নাকি বস্তার বস্তা টাকা?? আমার বন্ধু রাশেদ মুভিটায় কি খুব উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে? শ্যামল ছায়া মুভিটায় কি কোটি কোটি টাকা খরচ হয়েছে?? আপনাদের কি লাগবে? ভাল প্লট পান না?? এক ক্র্যাক প্লাটুনকে নিয়েই তো দুনিয়া কাঁপানো সিনেমা বানিয়ে ফেলা যায়! দরকার শুধু একটু সাহস আর প্রপার এক্সিকিউশান। আমরা কি এটুকুও আশা করতে পারি না?

বাবা মায়ের সাথে হলে বসে তো একটা ভাল মুক্তিযুদ্ধের সিনেমা দেখার সুযোগ হল না। এখন কি আমাদের নেক্সট জেনারেশান কে সাথে নিয়েও কাঁধে হাত রেখে বড় পর্দার সামনে বসে এরকম একটা সিনেমা দেখার সৌভাগ্য হবে না?? উত্তরটা সবারই অজানা। জানি না নির্মাতা কলাকুশলীদের কেউ সেভাবে কখনও ভাবেন কিনা!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×