শূন্যতা
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুল পথে হাটতে শিখায়নি
তোমার এই শূন্যতা...
কয়লায় ঘর্ষণে হীরা যেমন
তীক্ষ্ণ থেকে আরো সুতীক্ষ্ণ হয়
মূল্যবান জহরতে পরিণত হয়
তাই কি হচ্ছে না?
দেখ না একটিবার আমাকে
কেমন দিব্যি চলে যাচ্ছি
না হয়েছি বখাটে
আর না ধরেছি
মদ গাজা কিংবা সিগারেট
কিন্তু কিছু একটা তো
হয়েছে নিশ্চই
তাই নয় কি?
জেনে না জেনে
কখনো বা কারণে অকারণে
তোমার ছোড়া তীরগুলো
এই বুকে বিঁধেছে ঠিকই
ক্ষত বিক্ষত করেছে মুহুর্মুহু
পারেনি শুধু পরাজিত করতে
প্রতিবার জীবনকে শাসিয়েছি
নিংড়ে খুঁজেছি কত সমীকরণ
নাহ খুব সহজে হিসেব মিলেনি
তবে তাই বলে গুঁজামিল কিন্তু দেয়নি
হে মহিয়সী ছলনাময়ী
অভ্যর্থনা জেনো তুমি
তোমার জন্য আজ আমি
হারিয়ে পেয়েছি নিজেকে
কি অদ্ভুত সুন্দর
কার্যকরী এক মহাঔষধ
আর পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক
তোমার এই শূন্যতা!
-------------------------------------------------
১৮/১০/১৫
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন