somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

DJ আগ্রাসন এবং একটি আক্ষেপ

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। কিন্তু এই মানুষগুলো ইনক্লুডিং মি যখন একের পর এক কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়ে যাই তখন নিশ্চই তা ভাল দেখায় না। ছোট্ট একটু কারেকশান ভুল করা আর কাণ্ডজ্ঞানহীনতা দুইটা কিন্তু এক জিনিস নয়। ভুলের ক্ষেত্রে আমরা সাধারণত পরেরবার তা এড়িয়ে চলি। কিন্তু ভুলটাকে যদি ভুল জেনেও রিপিটেডলি চালিয়ে যাই তখন সেটা নিশ্চিতভাবেই কাণ্ডজ্ঞানহীনতা। ক্ষেত্র বিশেষে এক রকম অপরাধও বলা যায়।

মূল প্রসঙ্গে চলে আসি। সেই বিকাল থেকে তিন চারটা বাসার পরেই খুব উৎসব চলছে। খুব ভাল কথা। মানুষজনের বিনোদনের ও দরকার আছে নো অফেন্স উইথ দ্যাট। রাত বাড়ার সাথে সাথে বাড়তে লাগল একের পর এক হিন্দি গান আর সব বিকৃত আইটেম সং এর প্রতিযোগিতা! এই মুহূর্তে রাত দেড়টা কিন্তু তাদের রামলীলা বন্ধ হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না! আমার বাসা থেকে বেশ দুরেই হচ্ছে এসব কীর্তিকলাপ কিন্তু আমি সব জানালা বন্ধ করেও রুমে টিকতে পারছি না। এখন লিটরেলি মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। সো বুঝতেই পারছেন উৎপাতের মাত্রা কতটা সীমালঙ্ঘন করেছে! এটা নিশ্চই কোন রকম ভদ্রতার পর্যায় পরে না।

প্রথমত, আমাদের কারো অধিকার নাই নিজেদের মওজ মাস্তির জন্য পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়ার তাদের রাতের ঘুম হারাম করে দেয়ার। এটা রীতিমত এক ধরনের অপরাধ। কেউ যদি মনে করে তারা এলাকার স্থানীয় দেখে মাথা কিনে নিয়েছে তাহলে বলার কিছু নাই। আর যাই হোক তাদের সাথে মানুষের টাইটেলটা কোনভাবেই যায় না।

দ্বিতীয়ত, সাংস্কৃতিক আগ্রাসনের ব্যাপারটা চলে আসে। নিজেরা যদি নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না হই তাহলে এই দায়িত্ব আর কেউ নিবে না। তার মানে এই না যে অন্যদেশের গান শুনব না! দেখতে হবে ব্যাপারটা যেন এক্সট্রিম লেভেলে চলে না যায়। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তাদের প্লে লিস্টে একটা বাংলা গানও বাজতে শুনলাম না। হতে পারে তারা বাংলা গানকে খ্যাঁত ছাড়া বেশি কিছু ভাবে না। বাসায় দিনরাত সনি, জি বাংলা আর স্টার প্লাস চললে এর থেকে ভাল কিছু আশা করাটা বোকামি ছাড়া কিছুই না।

তৃতীয়ত, বলব ফ্যামিলি ইডুকেশনের কথা। এখানটায় ঘাটতি হলে বড় হয়ে কাণ্ডজ্ঞানহীন হওয়া অস্বাভাবিক কিছু না। ছেলেমেয়েকে আদর করা মানে এই না যে তাদের ডেসপারেটলি চলাফেরা করাটাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। বেশিরভাগ উচ্চবিত্তদের মাঝে যেই প্রবণতাটা খুব বেশি হারে দেখা যায়। ছেলে মেয়েদের 'টুইংকেল টুইংকেল' শেখান কোন সমস্যা নাই সাথে 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে' একবার রিডিং দিলে ভাল ছাড়া খারাপ কিছু হয়ে যাবে না।

শেষটায় এসে বলব, সময় থাকতে আমাদের সাবধান হয়ে যাওয়াটা খুব জরুরি। তা না হলে সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। নিজেদের অস্তিত্বের প্রয়োজনে সচেতনতাটা গড়ে তুলতে হবে একদম রুট লেভেল থেকে তথা নিজেদের পরিবার থেকে। আর আমরা শিক্ষিত জনগোষ্ঠীরই এই দায়িত্বটি কাঁধে এগিয়ে আসতে হবে। এতে করে সমাজের বৃদ্ধাশ্রমের সংখ্যাটাও কমে আসবে আর নিজেরাও রক্ষা পাব।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×