somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথ্যাবাদী সংসদীয় কমিটি!

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসদীয় কমিটি আজ বলেছে তেল-গ্যাস কমিটি নাকি বিভ্রান্তি ছড়াচ্ছে। নিচে এর রিপোর্ট এবং রিপোর্টের পর প্রশ্নোত্তরের একটা আলোচনার লিংক, যেখানে চুক্তির মূল প্রমাণ হাজির আছে। পিএসসি চুক্তিপত্র। এটাই প্রমাণ করে কতটা মিথ্যাচার করছে সরকার ও তাদের তাবেদার মিডিয়াগুলো। সত্যিকারের দেশপ্রেমিকের বুলি ছোঁড়া এই সুবিদ আলী ভু্ইয়াদের জুতোর নিচে পিষে মারা উচিত। নিদেনপক্ষে মুখে থুথু ছিটিয়ে দিই।

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস সম্পদ 'রক্ষায়' আন্দোলনকারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে কমিটি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছে।

সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বুধবার সংসদ ভবনে কমিটির সভা শেষে সাংবাদিকদের বলেন, "তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গ্যাস রপ্তানি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।"

তেল-গ্যাস অনুসন্ধানের উৎপাদন-বণ্টন চুক্তি বাতিল, সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদসহ পাঁচটি দাবিতে গত সোমবার অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করে।

সুবিদ আলী বলেন, "বলা হচ্ছে, পিএসসিতে (উৎপাদন-বণ্টন চুক্তি) ৮০ ভাগ গ্যাস রপ্তানির শর্ত রয়েছে। কিন্তু এ ধরনের কোনও শর্ত পিএসসিতে নেই।"

সুবিদ আলী বলেন, "পিএসপির শর্ত অনুযায়ী, বিদেশি কোম্পানি প্রথমত গ্যাস পেট্রোবাংলাকে কেনার জন্য বলবে, পেট্রোবাংলা না কিনলে বাংলাদেশের মার্কেটে বিক্রি করবে, তারপরও ক্রেতা না পেলে এলএনজি করে রপ্তানি করতে পারবে।"

কমিটির সঙ্গে বৈঠকের আগ্রহের কথা জানিয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, "তবুও তাদের সঙ্গে খোলামনে আমরা বসতে চাই।"

কমিটির আগামী বৈঠকে তেল-গ্যাস রক্ষা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বসতে চেয়েছে সংসদীয় কমিটি। ওই বৈঠকের তারিখ নির্ধারিত না হলেও কমিটি বলছে, ১৫ দিনের মধ্যে তারা বৈঠক করবেন।

গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লে¬াকে তিনটি ব¬ক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এ তিনটি ব্ল¬ক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্ল¬¬কটি পেয়েছে তাল্লোকে এবং ১০ ও ১১ নম্বর পেয়েছে কনোকো ফিলিপস।

তাল্লোকে অয়েল ইউরোপের অন্যতম বৃহত্তম তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি। অন্যদিকে কনোকো ফিলিপস যুক্তরাষ্ট্রের এ ধরনের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।

তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি উৎপাদন-বণ্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি ২০০৮' জনস্বার্থবিরোধী। এর ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তানির সুযোগ বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়া হচ্ছে।

দেশের গ্যাস মজুদের অবস্থা জানিয়ে সুবিদ আলী বলেন, "আমাদের গ্যাসের মোট মজুদ ছিল ১৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে ৮ দশমিক ৩ টিসিএফ খরচ হয়ে গেছে।"

তিনি বলেন, "নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া না গেলে ২০১১ সালের পর দেশে ব্যবহারযোগ্য কোনও গ্যাস থাকবে না। তাই দ্রুত আমাদের গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হবে।"

মিথ্যুক সুবিদ আলী। মিথ্যুক সংসদীয় কমিটি। যারা দেশ নিয়ে দেশের মানুষের কাছে মিথ্যাচার করে তাদের সাথে আলোচনায় বসলেই কি..না বসলেই কি।
প্রশ্নোত্তরের ব্লগ থেকে একটা আলোচনা ধার নিলাম।
(প্রশ্নোত্তর: আপনার কাছে অনুমতি না নিয়ে ব্যবহার করছি। আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

Click This Link

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×