মাগুরায় দিনে-দুপুরে গণধর্ষণের পর স্কুল ছাত্রীকে হত্যা
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাগুরা, ৪ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): মাগুরার শ্রীপুরে এক ছাত্রীকে কয়েকজন উশৃঙ্খল যুবক গণধর্ষণের পর হত্যা করেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ঘশিয়াল গ্রামের মনোজিৎ সমরদারের মেয়ে পূর্ণিমা সমরদার (১৪)। সে ঘশিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৭ থেকে ৮ জন উশৃঙ্খল যুবক ঘশিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা সমরদারকে জোরপূর্বক পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায়।
এ সময় তাকে ওই যুবকরা গণধর্ষণের পর গলা টিপে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিকেলে গ্রামবাসী পূর্ণিমার লাশ পাট ক্ষেতে পড়ে থাকতে দেখে শ্রীপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মাগুরা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে শীর্ষ নিউজ ডটকমকে জানান, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুন