নতুন ভোটার আইডি কার্ডে পেশা হিসাবে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিবিসি অনলাইন এ তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশে পতিতাবৃত্তি আইনত বৈধ হলেও এখনো পর্যন্ত এই কাজকে স্বীকৃতি দেয়া হয়নি। এদিকে পতিতাদের নিয়ে কাজ করেন এমন কিছু ক্যাম্পেইন গ্রুপ নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এতে বিভিন্ন অফিস এবং সরকারি কর্মক্ষেত্রে যৌন কর্মীদের সমস্যা লাঘব হবে। যৌন কর্মীরা বছরের পর বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অবমাননা ও হয়রানির স্বীকার হচ্ছে। কিছু দাতা সংস্খা জানিয়েছে, যৌন কর্মীরা পুলিশ এবং খদ্দেরদের হাতে পর্যন্ত অপমানিত, কলঙ্কিত ও প্রহৃত হয়ে থাকে। তাদের মতে, এ পেশায় মহিলারা কঠিন পরিস্খিতির মধ্যে কাজ করে এবং সমাজে তাদের আরো বেশি করে অধিকার দেয়া জরুরি। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেন, ‘যৌন কর্মীরা ভোটার আইডি কার্ডে পতিতাবৃত্তিকে তাদের পেশা হিসাবে উল্লেখ করতে পারে।’ তিনি বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই বিষয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।’ এ পর্যন্ত ভোটার আইডি কার্ডে ২৫টি পেশা স্বীকৃতি পেয়েছে। কিন্তু নতুন করে আরো বেশ কয়েকটি পেশা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিক, পুরোহিত ও মানবাধিকার কর্মীদের পেশা। প্রসঙ্গত, বাংলাদেশে পতিতাদের নিয়ে কাজ করেন এমন ক্যাম্পেইন গ্রুপগুলোর হিসাব মতে, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে প্রায় দুই লাখের মতো পতিতা এবং অগণিত বেশ্যালয় রয়েছে।
পতিতাদের পেশা স্বীকৃতি দিলেন - ইসি (অনেক বগ্রগার এর মন্তব্য দেখে মনে তারা নিয়মিত খদ্দর )
আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
অভিমান যখন ঝরে যায়.........
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে দিয়ে সেলস হবে না
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।