সেই যে ক্লাস থ্রি'তে পড়ার সময় বাড়ি ছাড়লাম, ১৫ টা বছর কেটে গেলো, আমার আর বাড়ির মানুষ হওয়া হলোনা!
বোনের বাসা-ফুপির বাসা-হোস্টেল-মেস-হল...অতিথি জীবন চলছে তো চলছেই! ঈদ-পূজো ছুটিছাটায় দিনকয়েকের জন্য অতিথির মতো বাড়ি যাই...খাই-দাই, ঘুরি-ফিরি, ছুটি ফুরোলে বিদায় হই, সেখানের জীবনের জটিলতা আমার থেকে সযত্নে দূরে সরিয়ে রাখা হয়! আমি অতিথির মতোই পরিপাটি সময় পার করে হলে ফিরি। আমার বুকের মধ্যে বড্ড কেমন করে।
ইদানিং সন্ধ্যাবেলায় আঁধার নেমে এলে হলে ফিরতে ফিরতে এই অতিথি জীবনে নিজেকে বড় ক্লান্ত মনে হয়। খুব ইচ্ছে করে নিজের ঘরে ফিরি। ঘরে ফিরে আব্বা-আম্মাকে একটু দেখি, ভাই-বোনের সাথে খুনসুটি করি...রাতের খাবার টা সবাই একসাথে খাই, ঘুমানোর আগে আম্মার সাথে একটুখানি গল্প করি!!
আমার ইচ্ছেগুলো কেবল ইচ্ছেই থেকে যায়। প্রতিটা দিনই এক বিশাল দীর্ঘশ্বাস বুকে চেপে আমি ঘুমোতে যাই।
এই জীবনে বোধহয় আর বাড়ির মানুষ হওয়া হবেনা আমার!
জীবনের সেরা সময়'টা আমরা পড়ালেখা-ক্যারিয়ারের পেছনে ছুটে নষ্ট করি। কোন অর্থ হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



