[মন্ত্রী যাবেন বলে রোডব্লক
এই সুযোগে একটু রাষ্ট্রচিন্তা করা যাক!]
ঘুম থেকে ওঠা ভালোই লাগেনা আর
রোজ রোজ খুন
অথবা ধর্ষণ
ঝকঝকে খবর হয়ে আত্মাকে গিলে ফেলছে ক্রমশ!
সন্দেহ ঘনায়মান
আদৌ কি মানুষ আছি
নাকি চৌরাস্তার ট্রাফিক সার্জেন্টের মতোই
বনে গেছি নিঃস্পৃহ দার্শনিক!
লোডশেডিং গা সওয়া
পানি আর গ্যাসের স্বাভাবিক সাপ্লাই
সেতো বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতোই ব্যাপার!
ইভটিজিং কিংবা ক্রসফায়ার
ব্যাপার নিতান্তই স্বাভাবিক
যেন ফারুকী'র দারুন জনপ্রিয় ধারাবাহিক!
শহরের ট্রাফিক কন্ট্রোল
আর সরকারী অফিসের ফাইল
ফারাও এর অভিশাপে প্রস্তুরীভূত যেন!
চাঁদার দাবিতে টেলিফোন
বিদ্যুৎ বিলের মতোই মাসিক!
রেকর্ড ভেঙেছে টেন্ডারবাজি
নাস্তার টেবিলে রুটি আর ভাজি
ছাড়া কিছুই মনে হয়না আর!
বাজারে আগুন
পুড়ছে মধ্যবিত্তের বাজারের ব্যাগ
বিরোধীদলের অপপ্রচার ছাড়া কিছুই নয় আর!
লাগামছাড়া ছাত্রলীগ?
উফফ! দেশ বাঁচানোর প্র্যাকটিস!
হাজার হলেও ওরাই ভবিষ্যৎ জাতির!
নৈতিকতার বাজারে মন্দা ভয়াবহ
পর্ণগ্রাফির সূচক বাড়ছে কেবল
মূল্যবোধের বিজ্ঞাপন
যেন মুয়াজ্জিনের আজান
বাজছে প্রত্যহ পাঁচবার
ভীষণ ব্যস্ততায় কানেই পৌঁছায় না আর!
রাজপথে বিরোধীদল
কৃষ্ণচূড়ার শাখায় রঙের ঢল
মৌসুমী সবকিছু।
ধুর বাল! এদেশে কি মানুষ বাস করে!
পাশের রিক্সাযাত্রীর গর্জনে রাষ্ট্রচিন্তায় ছেদ পরে!
আড়াই ঘণ্টার ক্ষোভ হঠাৎ খিস্তিখেউর!
যাইতে কতক্ষণ লাগবে আর,
শুয়োরের বাচ্চা মন্ত্রীর!
মনে মনে বলি, 'যাক,
ওরাই আগে যাক!
আমরা দোপেয়ে সাধারনের দল,
আমাদের ঘুম যেন ভাঙেনা আর আগামীকাল,
শুয়োরের বাচ্চারাই দেশে থাক!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



