"সব কটা জানালা খুলে দাওনা
ওরা আসবে চুপিচুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রান...।"
**চার দশক ধরে জাতির ঘাড়ের উপর চেপে থাকা রাজাকারের বাচ্চাদের একটার ফাঁসির আদেশ হবার এই দিনে ওরা না এসে পারেই না!
আহ! আজ বড় শান্তি লাগছে!
বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেলো!!
চিৎকার করে বলতে ইচ্ছা করছে 'আমরা পেরেছি! আমরা ৭১ এর ঘাতক দের বিচার করতে পেরেছি!'
নাতি-নাতনি'দের কাছে গল্প করার মতো একটা উপলক্ষ পেয়ে গেলাম! বলতে পারবো, 'জানিস, আমরাই যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম! হ্যাঁ, আমরাই!! আমরা ব্লগে-ফেসবুকে-রাজপথে সর্বত্র ঝড় তুলেছিলাম! সব বাধা ফুঁৎকারে উড়িয়ে দিয়েছিলাম!'
*শহীদ জননী বেঁচে থাকলে আজ বড় খুশী হতেন। তাঁর বুকের ভেতরের দাবানল হয়ত একটু হলেও প্রশমিত হতো এই দেখে যে আমরা ওদের ছাড়িনি!
**বাচ্চু রাজাকারের উইকেট শেষ! এবার একে একে সব পরবে!
আসেন মুড়ি নিয়ে গ্যালারীতে বসি!
জোরসে বলি, জয় বাংলা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



