গত দুইদিনে একটা জিনিস বুঝলাম।
বাংলাদেশের যুবসমাজের একটা বড় অংশ অবদমিত যৌন আকাংখা থেকে এক ধরনের অসুস্থ যৌন ফ্যান্টাসি'তে ভুগছে।
এদের যৌন বিকারগ্রস্থ'ও বলা যায়!
যৌন শিক্ষার অভাব, নৈতিকতার চর্চার লোপ, সহজলভ্য পর্ণ কন্টেন্ট, ইন্ডিয়ান মসলা ছবি এই যৌন বিকারের পালে হাওয়া দিচ্ছে, আর পাগলা কুত্তার মত ছুটছে এই যুবক'রা! এরা ওড়নাবিহীন মেয়েতে যৌনতা খুঁজে পায়, খেলার পাতায় শারাপোভার ছবিতে উত্তেজনা বোধ করে, এমনকি রিক্সায় করে ভাইবোন গেলেও ভাবে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড!!
এদের মধ্যে সাহসীরা রেপ করে ফেলে, একটু কম সাহসীরা ইভ টিজিং করে আর বাঁকিরা গাল-গল্প বানায়!
এই প্রজাতির কারনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামে এত লুল গল্প!
সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগরে নারীরা দেশের অন্য ভার্সিটি গুলোর তুলনায় অনেক বেশী মুক্ত, অনেক বেশী স্বাধীনতা-অধিকার ভোগ করে। ক্যাম্পাসে মেয়েদের বিচরণ ও অনেক বেশী। এর একটা বড় কারন এখানে জামাত-শিবির না থাকা, প্রতিষ্ঠার শুরু থেকেই আধুনিক মনস্ক শিক্ষকদের একটি নারী-পুরুষ বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার চেষ্টা, অনেক বেশী সংস্কৃতির চর্চা ইত্যাদি। এই বৈষম্যহীন পরিবেশের কারনেই এই ক্যাম্পাসে ছেলে মেয়েদের রাত-দশটা এগারোটা পর্যন্তও বাইরে আড্ডা দিতে দেখা যায়। এদের মধ্যে কিছু কাপল আছে এটা যেমন সত্যি, তেমনি বড় অংশই যে কেবল আড্ডাবাজ বন্ধু এটাও সত্যি।
জাহাঙ্গীরনগরে বাইরে থেকে এক-দুদিনের জন্য বেড়াতে বা ভর্তি পরীক্ষা দিতে আসা একটা যুবকের চোখে এই বৈষম্যহীন পরিবেশ তথা নারী-পুরুষের সহজ চলাফেরা বিরাট একটা ধাক্কা দেয় । সে লেকের পাশে বসা নারী-পুরুষ এর মধ্যে যৌনতা খুঁজে পায় অনভ্যস্ত চোখে। এই ধাক্কার ফলাফল নানান রকম গালগল্প।
এই গালগল্প এমন অবস্থায় পৌঁছেছে যে এখন জাহাঙ্গীরনগরের নাম শুনলেই কিছু মানুষের চোখের সামনে জঙ্গলে বসা প্রেমিক-প্রেমিকার ছবি ভেসে ওঠে!!
যেসব ভাইয়েদের এমন হয়, তাদের বলি, ভাই চটি পড়া টা একটু কমান। মনের নোংরামির পরিমাণ কমবে। আর জাহাঙ্গীরনগরে এসে কিছুদিন থেকে যান, মনটা মুক্ত হবে।
জাহাঙ্গীরনগরে নিমন্ত্রণ রইলো।
(চলবে)
আগের পোস্ট এর সুত্র ধরে_
প্রসঙ্গঃ জাহাঙ্গীরনগরে র্যাগিং এর নামে ১ম বর্ষের ছাত্রীকে শারীরিক ভাবে লাঞ্ছনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



