somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা দুর্ঘটনা নয়, খুন! আমার বন্ধু খুনের বিচার চাই!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গঃ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্রের মৃত্যু।

রহিমের সর্বশেষ কথাটা ছিলো, 'আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন!' আমি ফাজলামো করে বললাম 'হ, আমিও তাই শুনছি!'
তারপর ও বিদায় নিয়ে অফলাইনে গেলো।
কে জানতো ও আর কখনোই অনলাইন হবেনা!! আর কখনোই বলবেনা 'দোস্ত খবর কী তোর?

সেই রহিম, আমার বন্ধু আবদুল্লাহ রহিম (রাইফেলস পাবলিক কলেজে একসাথে ছিলাম, পরে ও বুয়েটে ভর্তি হয়) গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কক্সবাজারে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে!
গত সপ্তাহেই আমার সাথে অনেক্ষন চ্যাট করলো। বললো কয়েকজন বন্ধু মিলে বান্দরবান-কক্সবাজার ঘুরতে যাবে। আমি সদ্য ঘুরে এসেছি বলে যাওয়া আসার খরচ, হোটেল ভাড়া, ট্যুর প্লান এসব জেনে নিলো।
বললো দরকার হলে ফোন করবে! হায়রে তখন কে জানতো সেই ফোন টা আর কক্ষনোই আসবেনা!!
just cant hold the tears...আল্লাহ এইটা কী হলো?

খবরের লিংক_
কক্সবাজারে ট্রাকচাপায় বুয়েট ছাত্র নিহত

আর কত প্রাণ এভাবে ঝড়ে যাবে? আর কত মায়ের বুক এভাবে খালি হবে? আর কত পরিবারের স্বপ্ন এভাবে ধূলিসাৎ হয়ে যাবে?
সড়ক দুর্ঘটনার নামে মানুষ খুন আর কতদিন চলবে?

হ্যাঁ! এটা দুর্ঘটনা নয়, খুন! যে দেশে গরু-ছাগল চিনতে পারলেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, সে দেশে একের পর এক সড়ক দুর্ঘটনাকে আর নিছক দুর্ঘটনা বলা যায়না! এটা হত্যাকাণ্ড!

আমি আমার বন্ধু হত্যার বিচার চাই।
বিচার চাই প্রতিদিন সড়ক দুর্ঘটনার নামে হওয়া প্রতিটা হত্যাকাণ্ডের!

দাঁড়ান, মন্ত্রী-প্রশাসনের গোষ্ঠী উদ্ধার করার আগে একবার নিজের দিকে তাকান। কতটা সচেতন আমরা?
একের পর এক লাশ পরছে সড়কে, নিজের লেজে পা না পড়লে সবাই হাই তুলে পরের চ্যানেলে যাচ্ছি! বিখ্যাত কেউ মরলে দুই-চারদিন হাওকাও, মানববন্ধন এর প্রহসন, খবর ব্যাক পেজে যাওয়ার সাথে সাথে পরের গরম খবর নিএ মেতে ওঠা!!
ওদিকে রহিম'রা দিনের পর দিন আমাদের নপুংসকতার খেসারত দিয়ে চলে যাচ্ছে পরিবার কে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়ে!

আর কত?
কবে জেগে উঠবো আমরা? কবে বন্ধ হবে সড়ক হত্যাকাণ্ড?

হাই পাচ্ছে? যান, গিয়ে নিশ্চিন্তে ঘুমান।
তবে আগামীকাল ঘর থেকে বের হওয়ার আগে আইডি কার্ড'টা পকেটে নিতে ভুলবেন না। বলাতো যায়না, কখন কোন ট্রাক শরীরের উপর দিয়ে চলে যায়!

ভাইয়েরা আসেন, আসেন জেগে উঠি, আমার বা আপনার সিরিয়াল চলে আসার আগেই!
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×