স্বাগতম ২০১৩
দেখতে দেখতে চলে গেল আরও
একটি বছর আমাদের জীবন থেকে ।
কিছু প্রাপ্তি ছিল , ছিল কিছু
হারানো এই বছর টাতে ।
তবুও বলব ভালোই ছিল এই বছরটা ।
আজ আবার নতুন করে শুরু হবে
আমাদের আর একটা বছরের দিন গুণা ।
জানি না কেমন হবে আমাদের এই
বছরের দিন গুলো ।
তবে চাই প্রতিটা মানুষের জীবনেই
বয়ে আনুক কিছু অনাবিল আনন্দ ,
হারিয়ে যাক হৃদয় থেকে সব কষ্ট ,
কিছু রঙ্গিন স্বপ্নে ভরে উঠুক
জীবনের বাঁকি দিন গুলো ।
হাসি আর আনন্দের মাঝে কাটুক
বছরের প্রতিটি দিন , প্রতিটি মুহূর্ত ।
এই বছরটা হোক আমাদের শান্তির ,
এই বছরটা হোক আমাদের মিলে মিশে
থাকার । হোক এই বছরটা আমাদের
বন্ধুতের
আবারও সবার জন্য শুভ কামনা
আর নতুন বছরের শুভেচ্ছা রইল
আমার পক্ষ থেকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




