ক্ষমা কর আমায় যদি ভুল করে
তোমায় ভালোবেসে থাকি ,
তবে ক্ষমা কর ।
যদি নিজের অজান্তে
তোমায় কাছে পাওয়ার
স্বপ্ন দেখে থাকি তবে
ক্ষমা কর আমায় ।
সত্যিই আজ আমি অপরাধী ,
তোমায় মন উজাড় করে
ভালোবাসা দিয়ে কিছু
অবহেলা কুড়িয়ে আজ আমি
অপরাধী ।
বেঁচে থাকার জন্য কিছু আকুতির
কাছে হেরে গিয়ে আজ আমি অপরাধী ।
কোন একজনের মত করে
নিজেকে পরিবর্তনের নামে
বদলে ফেলতে পারিনি বলে
হয়তো আজ আমি অপরাধী ।
কি অদ্ভুত এই ভালোবাসা
নামক অনুভূতি ,
কাউ কে ভাসিয়ে নিয়ে যায়
সুখের সমুদ্রে আবার কাউ কে
এই ভালোবাসা দিয়ে যায়
এক অন্ধকার নিথরতা ।
কেন জানি আজ ভালোবাসা নামক
অনুভূতি আমায় অপরাধী করেছে ,
কোন একজনের ভালোবাসা আমায়
নীরবতার সাথে আলিঙ্গন করিয়ে
দিয়ে গেছে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



