" এই তো সেই ৭১ "
__ ইমরান নীল
মনে আছে আজো আমার ,
আমার আজো চোখের সামনে ভেসে উঠে সেই বীভৎস মুখ ,
হায়নার দল ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলো আমার মা ,বোনদের ,
আজো মনে পড়ে আমার ,
বীর বাঙ্গালী অস্ত্র ধর! বাংলাদেশ স্বাধীন করো ,
শ্লোগানে শ্লোগানে যখন কাঁপছে মাটি ,
বাতাসে যখন হু হু করে ভেসে আসছে বারুদের গন্ধ
তখনো লাশের মিছিলে নগ্ন পায়ে নৃত্য করেছে হায়নার দল
আমি দেখেছি সেই নৃত্য ।
আমি দেখেছি হায়নার দলের উজ্জীবিত মুখ ।
শিরার শিরার আগুন ছিলো তখন ,
আমি দেখেছি বুকের বাঁ পাশে স্বপ্ন ছিলো আমরাই মুক্তির স্বাদ নিবো ।
আমি দেখেছি কাছে থেকে
খুব বেশী কাছে থেকে দেখেছি স্বপ্নের সেই বুকেই,তাজা বুলেট আর বেয়োনেটের
আঘাতে ছিন্নভিন্ন হয়ে যেতে ,
তবু সে স্বপ্ন ছিলো চোখে ।
আমি কাছে থেকে দেখেছি সব
পরাধীন জাতির যে শিকল ছিলো আপাদমস্তক ,
দামাল ছেলেরা ভেঙ্গেছে সব ।
নিজের রক্ত দিয়ে লিখেছে ভয়ংকর সেই উত্তাল দিন গুলোর ইতিহাস ,
আমার মনে আছে আজো ,
আমার সব মনে আছে
অগ্নিঝরা সে দিন গুলো কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়া আমার এখনো চোখের সন্নিকটে
এই তো সেই স্বাধীনতা আমার ,
এই তো সেই ৭১ আমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




