অভিষেকেই ইতিহাস গড়লেন আবুল হাসান
২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতক করেছেন আবুল হাসান রাজু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম দিন শেষে ১০০ রানে অপরাজিত আছেন তিনি।
আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দশ নম্বরে ব্যাট করতে নেমে শতক পেলেন এই ক্রিকেটার।
শাহাদাত হোসেনের বদলে খুলনায় জীবনের প্রথম টেস্ট খেলতে নামেন এর আগে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা এই পেসার। দেশের ৬৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছেন তিনি।
দশম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে চট্টগ্রামে মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত ৭৪ রানের জুটি গড়েন। ১৩টি চার আর ৩টি ছক্কায় শতক করতে হাসান খেলেছেন ১০৬ বল।
বাংলাদেশের হয়ে অভিষেকে এর আগে আমিনুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল শতক করেন। আমিনুল ভারতের বিপক্ষে ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ও আশরাফুল ২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে শতক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন