somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীর বাঙালী মানুষ হও

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইস্কুল লাইফে এত ভাবসম্প্রসারণ মুখস্ত করলাম।কিন্তু আফসোস,বাস্তবে জীবনে আমরা তার সুষ্ঠু প্রয়োগ করতে পারলাম না।আজকের দিনে বাস্তবতার দিকে তাকালে জ্ঞানীদের কথাগুলোকেও ভিত্তিহীন মনে হয়।শুধু তাই নয় আমরা অর্থাৎ রসিক বাঙালীরা জ্ঞানীদের কথাগুলোকে উল্টো করে কথাগুলোর নতুন এক উগ্র রূপ দিতে সর্বদা ব্যস্ত।যেমনঃ কথায় আছে,

“যেখানে দেখিবে ছাই,
উড়াইয়া দেখ তাই।
পাইলেও পাইতে পার
অমূল্য রতন।”


আমাদের অতি স্মার্ট বাঙালী কথাখানাকে উল্টো করে বর্তমানে এই রূপ দিয়েছেঃ

“যেখানে দেখিবে বিল্ডিং,
সেখানে মারিবে ফিল্ডিং।
পাইলেও পাইতে পার
দু-একটা ডার্লিং।”


বাহ! আমরা কত সুন্দর করে ছন্দ মেলাতে পারি।তাই না?রসিকতা করা আমার এই পোষ্টের মূল প্রতিপাদ্য নয়।চলুন আসল কথায় আসি।

“কালো আর ধলো বাইরে কেবল,
ভেতরে সবার সমান রাঙা__।”


এটার ভাবের সম্প্রসারণ আশা করি সবাই পড়েছেন।না পড়লেও আমাদের বিজ্ঞ বাঙালীগণ কথাখানার মর্মার্থ বুঝতে পারবেন।এখানে মানুষের মধ্যকার চামড়ার কালারগত বৈষম্যের কথা বলা হয়েছে।কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে,এটার ভাবের সম্প্রসারণ শিখলাম।কিন্তু বাস্তবে তা প্রয়োগ করে দেখাতে পারলাম না।

আমি যে উদাহরণটি দিতে চলেছি আশা করি সবাই বুঝে গেছেন।হ্যাঁ,আমি সুমাইয়া শিমুর বিয়ে নিয়ে বাঙালী সমাজে তোলপাড়ের কথাটা উদাহরণ হিসেবে নিলাম।

আসলে অন্যের দোষ খুঁজে বেড়ানো বাঙালীর প্রধান বৈশিষ্ট্য (এটা অনেকবার বলেছি)।গতকাল রেডিমুন্নায় একটা কমেন্ট করলাম সুমাইয়া শিমুর ব্যাপারে।সাথে সাথে একজন রিপ্লে দিলো,
“সুমাইয়া শিমু লোভী মহিলা।টাকার জন্য একটা কালো কয়লাকে বিয়ে করতে পারলো?”


তখন ঐ বাঙালীর চেহারাখানা দেখার বড় ইচ্ছে হয়েছিল।বেচারা হয়ত হীরার মত দেখতে কিংবা অচিনপুরের রাজকুমারের মতো।আবার নজরুলকে(সুমাইয়ার স্বামী) একটা উপাধিও দিয়েছেন আমাদের বিজ্ঞ বাঙালী। ‘কালো কয়লা’।
হয়ত বিজ্ঞ বাঙালী জানেন না যে,কালো কয়লার মধ্যে হীরার খনিও লুকিয়ে থাকতে পারে।

একটা গ্লাসে অর্ধেক পানি রাখা আছে।আপনি সেটাকে কি বলবেন?
১.গ্লাসটা অর্ধেক খালি
২.গ্লাসটা অর্ধেক ভর্তি।


যদি আপনি উপরের বাঙালীর মতো বিজ্ঞ হন তাহলে উত্তর দেবেন “গ্লাসটা অর্ধেক খালি।”আমরা অন্যের নেগেটিভ সাইটটাই শুধু দেখি।কিন্তু পজেটিভ সাইটটা এড়িয়ে যাই।এটা বাঙালীর আরেকটা স্বভাব।হয়ত কিছু টাকা-পয়সা খরচ করলে চেহারা 'মর্জিনা টাইপ' থেকে 'ক্যাটরিনা টাইপ' করতে পারবেন।কিন্তু টাকা দিয়ে কি সুমাইয়া শিমুর স্বামীর মত যোগ্যতা অর্জন করতে পারবেন?

নেলসন মেন্ডেলা,একজন কৃষ্ণাঙ্গ ছিলেন।কিন্তু নিজের যোগ্যতা,কর্ম দিয়ে ঠিকই মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

এটা কোন বাংলা সিনেমা নয় যে,দুই বর্ণের মানুষের হাত কেটে লাল বর্ণের রক্ত বের করে উদাহরণ দেব।শুধু যারা সুমাইয়া শিমুকে নজরুলের সাথে মেনে নিতে পারছেন না তাদের কাছে একটা প্রশ্ন করব।

"বারাক ওবামা কালোবর্ণের হয়েও যদি হোয়াইট হাউজ পরিচালনা করতে পারেন।
তাহলে সুমাইয়া শিমু কেন যোগ্যতাসম্পন্ন কালো কয়লাকে বিয়ে করতে পারেন না?" X((
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×