somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিক ফতেহ ওসমানীর খুনীদের কী হবে

০৪ ঠা মে, ২০১০ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের খ্যাত লেখক ও সাংবাদিক ফতেহ ওসমানীকে ওরা হত্যা করে ফেললো। ১৮ এপ্রিল '১০ রাত ১১টায় নগরীর বালুচর এলাকা থেকে বাসায় ফিরছিলেন, শাহী ঈদগাস্থ টিবি গেইট এলাকায় আসা মাত্র দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃত ভেবে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ওসমানীতে ভর্তির পর দুই দফা অস্ত্রোপাচার এবং ১০-১২ ব্যাগ রক্ত দেওয়ার পরও তার অবস্থার অবনতি দেখা যায়। পরদিন তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। ২৮ এপ্রিল রাত ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক ফতেহ ওসমানী দরগাহ মাদরাসা থেকে শিক্ষাজীবন শুরু করেছিলেন। প্রতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর না এগিয়েই জ্ঞানের রাজ্যে প্রবেশ করেন তিনি।’৮০ দশকের শুরুতে সাংবাদিকতা পেশায় আসেন। এরপর পেশাগত জীবনে তিনি দৈনিক সিলেটের ডাক, সিলেট বাণী, জালালাবাদ, যুগভেরী, কাজিরবাজার, সবুজ সিলেট, বার্তা সংস্থা ইউএনবি, এবং সর্বশেষ সাপ্তাহিক ২০০০-এ দতার সঙ্গে কাজ করেন।
তিনি ছিলেন একাধারে সাংবাদিক, লেখক, ছড়াকার, ঔপন্যাসিক ও গবেষক। বছর চার বিলেতে ছিলেন। প্রবাসী বাঙালিদের নিয়ে গবেষণা করেছেন। তার লেখা চারটি বই বেরিয়েছিলো। এগুলো হলো, ‘লন্ডনের সুখ-দুখ’ (গবেষণা), ‘লন্ডন’ (উপন্যাস), ‘প্রবাসীদের দিনকাল’ ( কলাম ও ফিচার), ও ‘একুশের ছড়া’। আরো কয়েকটি বইয়ে হাত দিয়েছিলেন, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা তার প্রাণটি কেড়ে নিলো।
লেখক-সাংবাদিকদেরকে ‘জাতির বিবেক’ বলি আমরা। কিন্তু লেখক-সাংবাদিক যখন নির্যাতিত হন, আমাদের ‘বিবেক’ জাগে না। আমরা প্রতিবাদে রাজপথে ফেটে পড়িনা। দেশ, মাটি ও মানুষের জন্যে প্রতিনিয়ত ঝুঁকির মুখে কলম ধরেন যে সৈনিক, সেই সৈনিক আক্রান্ত হলে রাষ্ট্র ও জনগণ স্বতস্ফুর্তভাবে তার পাশে দাঁড়ায় না। এটা সভ্য সমাজের জন্যে লজ্জা।
একজন সাংবাদিককে হত্যা করেও যদি দুর্বৃত্তরা পার পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষকে হত্যা করতে তারা তোড়াই কেয়ার করবে। কেননা, তারা আরো বেপরোয়া হয়ে উঠবে। আমরা সাংবাদিক ফতেহ ওসমানী হত্যার প্রতিবাদ করতে সকলের প্রতি আহবান জানাই। এবং জাতির মেধাবী সন্তান লেখক-সাংবাদিকদের নিরাপত্তা দাবি করছি। সরকার যদি লেখক- সাংবাদিক-বুদ্ধিজীবীদের প্রতি সত্যি আন্তরিক হয় তবে শিগগিরই ফতেহ ওসমানীর খুনিদের গ্রেফতার করবে_এ আশা আমরা করছি। আমরা সরকারের অন্তরিকতার প্রমাণ চাই।

৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন ২০২৬

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪

জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন

=আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো/বসন্তে ফুল ফুটবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬

তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার... ...বাকিটুকু পড়ুন

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

×