somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রসঙ্গ বইমেলা : প্রিয় অভিজিৎ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখাটি ভোরের কাগজে প্রকাশের লিংক : Click This Link

প্রিয় অভিজিৎ আটলান্টিকের নীল ছুঁয়ে এপারে এসে হয়ে গেলে নির্মম লাশ। তোমার বোধোদয় ছিলনা এ বর্বর ভূমি তোমার দেশ নয়। এখানে, এখনো জঙ্গিতন্ত্রের চাষাবাদ হয় গ্রাম থেকে নগরে খুপরি থেকে বহুতল ফ্লাটে। মানুষ হয়ে উঠিনি আমরা আজো। আমাদের অঙ্গ ব্যবচ্ছেদ করলে সমস্ত জুড়ে পাবে অবিশ্বাসের ভাইরাস। তুমিতো চলিয়াছিলে আলো হাতে আধারের পথে। ভূলে গেছো মুক্তি বা স্বাধীনতার কথা বলা যায় সভ্য সমাজে। এখানে নয়, যেখানে নদীর স্রোতের মত পাপ বয়ে চলে। তোমার পূর্বপুরুষও সেই পাপগ্রাসে হাবুডুবু খেয়েছে, মরেছে, বাঁচতে শেখেনি। আর নবমধ্যযুগীয় আজকের প্রজন্ম সেই প্রবাহে গা ভাসিয়ে রয়েছে নির্বিকার। তাই তোমার চলে যাওয়া তাদের কাছে খড়কুটো চলে যাওয়ার মতই।

হে সমাজ, উৎপীড়িত হওয়া মানুষের শোচনীয়তার লক্ষণ নয়। ওই উৎপীড়ন মেনে নেয়াতেই তোমার পরাজয়। সমাজ চাপিয়ে দেয়া শাস্ত্রের চাপাতি দিয়ে উৎপীড়ন করছে আর তুমি সেটাকে ধর্ম বলে ভক্তি করছো। তবে যেখানে ধর্মহীনতা বেশি, সেখানে জন্ম নেয় ধর্মপ্রবর্তকেরা। আর যেখানে পীড়ন বেশি সেখানে ঘটে ত্রাতাদের আর্বিভাব। অভিজিৎ চলে গেছো, কিন্তু রেখো গেছো তোমার চিন্তার অভিজাততন্ত্র। ইচ্ছে করে তোমার শরীর বেয়ে পড়া রক্ত সারা বাংলার গায়ে লেপে দিই, আর দীপ্ত পায়ে হেটে তোমার জয়োধ্বনি করি।

তোমার হত্যার বিচার চাইবো কার কাছে? বন্ধা রাষ্ট্রযন্ত্রের যে কোনো প্রসব বেদনা হয়না। যেখানে সুশীল নামধারী পুতুল নাচিয়েরা আজো বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা বলে। ইথারে বুনে হত্যার জাল। তখনি একুশের বইমেলায় বন্যার শরীর বেয়ে নামে রক্তের বন্যা। হাহাকার করে বাঁচার আকুতি। সবাই চোখ বড় বড় করে দেখে নিদারুণ হত্যাযজ্ঞ। হাত বাড়ায় না মমতার। চিৎকার করে বলি, সেই চোখগুলো অন্ধ হয়ে যাক। সেই হাতগুলো সব অবশ হযে যাক। কিন্তু আজও যখন মনোজগত তৈরির কারখানায় চলছে মধ্যযুগীয় পাঠ। তখন এ মৃত্যুর মিছিল আরও বাড়বে জানি।

অভিজিৎ তোমাকে যারা বাঁচতে দেয়নি, তারা জানে না হায়েনারা বেঁচে থেকেও মৃত। আর হুমায়ুন, রাজিব, অভিজিতেরা বেঁচে থাকবে, আরও আলোর বেগে ছড়িয়ে যাবে দিগ্ববেদিক। কি হবে প্রাণের বইমেলা দিয়ে? যেখানে প্রাণগুলো সব হয়ে যায় মৃত্যুউপত্যকা। বিষবাষ্প ঢেলে দিই বই মেলার চেতনায়। বন্ধ হোক বইয়ে সভ্যতার লালন। বেঁচে থাকুক প্রাণ। মশালের মত নিজেকে পুড়িয়ে কি হবে এত কাব্য লিখে। বইমেলায় কাটতি বাড়ুক জিহাদি, বেদ-সংস্কৃত, ত্রিপিটক, বাইবেল আর ওল্ডটেস্টামেনের। বাকি পাঠকদের মৃত্য্যু হোক। না হয়ে একে অপরের চোখ তুলে অন্ধ হয়ে যাক তারা।

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×