somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেসজীবন আর কারেন্ট-ভূতু ...

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মেসে একটা ভূত থাকে ।

'কারেন্ট ভূতু ' ।

বিদ্যুৎ প্রবাহ এবং বিদ্যুৎ নির্ভর সব যন্ত্রপাতির সাথে এর আঁতাত আছে ।
মেসের প্রোপাইটর আমাদের রক্ত চুষে খেয়ে BMW কিনতে যেয়েও যে কারণে কিনতে পারল না তার পেছনে আছে এই ভূতের অদৃশ্য হাত ।
অবশ্য ভূতই অদৃশ্য ... আর হাত !

কারণ প্রতিদিনই এখানে ওখানে বিকট শব্দে ফেটে যায় বাল্ব ।
অথবা, কোন না কোন রুম থেকে কেউ না কেউ মুখ দিয়ে পবিত্র শব্দাবলী উচ্চারণ করতে করতে বেরিয়ে আসে ।
ঠিকমত শুনতে চেষ্টা করলে এতটুকু বোঝা যায় , " 'ইয়ে'র ফ্যান আবার নষ্ট হইছে :@ "

এই সেদিন বাথরুমে গিয়ে লাইটের সুইচটা দিতেই 'বুম' জাতীয় একটা শব্দের পর এলাকা ডুবে গেল অন্ধকারে ।
'আই ডিড নাথিং ... আই ডিড নাথিং...' বিড় বিড় করতে করতে এলাকা ত্যাগ করলাম ।

ভূতুটা আরেকটা কাজ করে ।
টূক করে কারেন্ট গিলে ফেলে ।
তারপর পনের মিনিট থম মেরে বসে থাকে ।
আবার বমি করে কারেন্ট দিয়ে দেয় ।

আমরা ১৫ মিনিটে কারেন্ট ফিরে পেয়ে খুশি হয়ে আবারও PC অন করি ।
আবার ১৫ মিনিটের মধ্যে ভুতুটা টুপ করে গিলে নেয় কারেন্ট ...
তারপর বমি করেও আবার ১৫ মিনিট পর ।

ওকে সামনে পেলে জানতে চাইতাম , 'ইয়ার্কি নাকি???'

আমার মনের কথা টের পেয়ে গেছে ভূতের বাচ্চা !
তাই এখন আমার রুমে এসে বসে থাকে সারাদিন ।
তাই বলে গোটা মেসে তান্ডব চালাতে ওর সমস্যা হয় না ।
ওর হাত অনেক লম্বা ।

প্রথম শুরু হল এভাবে - RUET থেকে এসে রুমে ঢুকে ফ্যানটা চালালাম ।
ফ্যান বাবাজি সিম্পল হারমোনিক অসসিলেশন [সরল ছন্দিত স্পন্দন] দেওয়ার কথা মনে হয় বেমালুম ভুলে বসে আছেন ...
আর দিবেই বা কিভাবে ?
কারেন্ট ভুতু ওর তিন হাত দিয়ে তিনটা ব্লেড ধরে ঝুলে আছে না !

ওটাকে ভয় দেখাতে 6'4'' হাইটের সদ্যবহার করলাম ।
আমিও তো মিনি ভূতু !
জোরে একটা ব্লেডে ধাক্কা দিতেই কারেন্ট ভুতু পড়ে যেয়ে 'আউক' জাতীয় শব্দ করল , আর সেই সাথে ঘুরতে শুরু করল ফ্যান ।

ভূতরা এতটা প্রতিশোধপরায়ণ হয় কে জানত !!
তার ঠিক তিনদিন পরের কথা ।

সকাল আটটায় কেমিস্ট্রি ল্যাব ছিল ।
আমি আবার ভ্যাম্পায়ার টাইপের প্রাণী , ঘুম ভাঙ্গে না কিছুতেই !।
তাই PC তে একটা অ্যালার্ম ক্লক ডাউনলোড করে 100% ভলিউমে সাউন্ড দিয়ে ঘুমিয়ে পড়ি ।

ফুল ভলিউম - তাই সাউন্ডবক্সের ইসরাফিল শিঙ্গা টাইপ শব্দের ধাক্কায় প্রায়ই ভোরের দিকে তালাইমারী মোড়ে র‍্যাব আর পুলিশরা বোমা খুঁজে ।
সেদিনও সব ঠিকই ছিল -
তার আগের কয়েক দিন দৈনিক ১ ঘন্টা করে ঘুমানোয় সাউন্ড বক্স রেখেছিলাম রুমের দূরবর্তী কর্ণারে ।
যাতে উঠে ওটাকে বন্ধ করা লাগে, বিছানা থেকে ধরা সম্ভব না হয় ।

ঘুম ভাঙল ০৯:৫০ এ ।
মনিটরে দেখাচ্ছে অ্যালার্ম এখনও দিচ্ছে আমার অ্যালার্ম ক্লক ।
সাউন্ড বক্সের কাছে গিয়ে দেখি পাওয়ার অফ করা !!
অথচ রাতে ওটার পাওয়ার সুইচের হাল্কা আলো দেখতে দেখতেই ঘুমিয়েছিলাম ।

দাঁত কিড়মিড় করলাম ।
কারেন্ট ভূতু !!!

জান-প্রাণ নিয়ে ছুটে বেড়িয়ে পড়লাম মরা ল্যাব ধরতে ।
ভাবলাম ফিরে এসে একহাত নেব ভূতের বাচ্চাকে ।

কিন্তু - ওই যে বলেছিলাম ভূতুটা মনের কথা বুঝতে পারে!
১.২০ এ ফিরে দেখলাম , আমার রুমের মেইন সুইচ [প্রতিটা রুমে একটা করে মেইন সুইচ থাকে] গলে গেছে !
সুতরাং ভেতরে বিদ্যুত প্রবাহ পাওয়ার প্রশ্নই আসে না !

পুরো দুইটা দিন থাকলাম কারেন্ট ছাড়া ...
সময়ে অসময়ে শুনতে পাই কারেন্ট ভূতুর বিচ্ছিরি হাসি ।
কি খুশি ওইটা !!

মনে মনে বললাম , 'তোমার সাথে যুদ্ধের শখ মিটে গেছে বাবা । ভিক্ষা চাই না , এখন কুত্তাটা সামলান !!'

সন্ধি করে কাজ হল কিছু ??
উহু !
কিসের কি !

ঘটনা আরও একটু বাকি ছিল ।
মাঝে ১০ দিন বন্ধ পেয়েই 'উড়াল দিলাম আকাশে' আই মিন, দাদুর বাড়িতে ।
কোথাও ২৪ ঘন্টার বেশি সময়ের জন্য বের হলে আমি সব সুইচ বন্ধ করে যাই ।
তারপর , সকেট থেকে মাল্টিপ্লাগের প্লাগটাও খুলে রাখি ।
যাতে কোন ভাবেই কারেন্ট ওভারফ্লো করলে আমার PCর ক্ষতি না হয় ।

ফিরে এসে দেখলাম PC নষ্ট ।
কেনার পর মাত্র ৬ মাস হল ।
যখন ওইটাকে বন্ধ করে রেখে গেলাম তখন এই কাহিনী ?

নিয়ে গেলাম নিউমার্কেট ।
ঠিক করে বলল 'শর্ট হয়ে গেছিল' ।

বাহ ... ঠিকমত বন্ধ করে পাওয়ার সাপ্লাই খুলে রেখে গেলাম ।
ওটাকে ছোঁয়াই হল না ।
শর্ট করে কি করে ??

কারেন্ট ভূতু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তবে ভূতুটা রসিক আছে ।
কাল রাতে এক ফ্রেন্ডের রুমে ছিলাম ।
ও সিভিলের ।
আমাকে বলল, ‘তোদের মেকানিক্যালে মেয়ে কয়জন?’
আমি বললাম , ‘আমাদের মেকানিক্যালের মেয়ে _ ’
এতটুকু উচ্চারণ করতেই কারেন্ট গেল ।
বললাম, ‘আর জীবনে মেকানিক্যালের মেয়েদের নিয়ে কিছুই বলব না, কারেন্ট আয় ভাই... !’
অরন্যে রোদন ...
আঘ ঘন্টা পর –
চারপাশ ঘুটঘুটে অন্ধকার , আড্ডা চলছিল এই সময় দরজায় ‘টক টক’

অস্বাভাবিক একটা নকিং । দরজা খুলে দেখি ‘কোনখানে জনমানুষ নাই’ [-রবীন্দ্রনাথ] ।
আবার আড্ডা দিচ্ছি এই সময় আরও জোরে ‘টক টক’ ।
বিরক্ত হয়ে বললাম , ‘ভূত নাকি!!’
এই কথা মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে কারেন্ট চলে আসল !!

মানে মেয়েদের নাম নিলে এলাকা অন্ধকার হতে পারে আবার ভূতের নাম নিলে আলোকিত !
উল্টোটা হওয়ার কথা না ? ;)


গতান্তর না দেখে শেয়ার করছি এখন ...
কারেন্ট ভূতুকে মারার কোন উপায় কেউ জানলে বলবেন প্লিজ ।
বড্ড জ্বালাচ্ছে :( :@

[এইটুকু লেখে পোস্ট দেওয়ার চেষ্টা করছিলাম আধ ঘন্টা ধরে ।
মডেমের সফটওয়্যার আর ওপেন হয় না … কারেন্ট ভূতু !!!!!!!!!!!!!!!!!!!!!! :@ :@ ]

[প্রতিটা ঘটনাই সত্য ।এগুলোর পিছনে কারণ বের করতে গিয়ে কারেন্ট ভূতুর উপস্থিতির সম্ভাবনা মাথায় আসল , তাই লেখে ফেললাম ]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×