যখন জিপি ডিজুস এর মার্কেটিং করতে ডিজুস লেখা হাতপাখা বিলি করত আমি সেই আমলের ডিজুস ইউজার,যখন অন্য সব অপারেটরের তুলনায় ডিজুস রীতিমত হীরার মূল্যে কলরেট কাটতো তখনো আমি মায়া করে সিমটা একটা ফোনে রেখে দিসি। যাই হোক এক রোজার মাসে রাত বারোটার পরে ডিজুস টু যেকোন জিপি নাম্বার ফ্রি করে দিল , অনেক ফ্রেণ্ড, কাজিনদের কাছে শুনলাম তাদের জীবন এখন ডিজুসময় , তখনো কোনদিন রাতে কারো সাথে কথা বলিনাই, ফ্রেন্ড হোক অথবা অন্যকেউ
তারপর আসল বাংলালিঙ্ক যুগান্তকারী অফারের সাথে, ইনকামিং কলে বোনাস। হৃদি, লীনা , অথইএবং সানজির বাসার টি এন্ড টির কল্যাণে একটা টাকা না রিচার্জ করলেও আমার সারা মাস শান্তিতে চলে যেত। কতবার হৃদি আর সানজিকে নিজে কল করে বকা খাইসি যে আমি কেন ফোন দিলাম, ওদের ফোন আছে না? ( কি যে শান্তির ছিল সেইসব দিন
এভাবে বুড়া হলাম ফাইনাল ইয়ারে উঠলাম এখন তার এবং আমার ফোনের টাকা শেষ হয় ফজরের আজানের সময়, দুই সিমের ইমারজেন্সি ব্যালেন্স শেষ হয় , পরের দিন তার অফিস থাকুক অথবা আমার ক্লাস, কথা শেষ হয় না । সময়ের উলটা দিকে যাই মজাসে কিন্তু
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৫ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





