somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষ্ণচূড়া আর সূর্যাস্তের কাব্য-১

১৭ ই মে, ২০১৫ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-জানেন ক্যাম্পাসে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি?
(কোন এক অদ্ভুত কারণে এই লোকটার সাথে কথা বলার সময় কোন ভাবেই আমি আমার উচ্ছ্বাস লুকাতে পারিনা, প্রতিবার ভাবি একটু ভাব নিয়ে কথা বলবো।ছেলেরা নাকি আবার প্রাণোচ্ছ্বল মেয়েদের বেশী আধুনিক আর গায়ে পড়া ভাবে, যদিও এই তথ্যও আমাকে এই লোক সরবরাহ করেছে। যতই আমি তার প্রতিটা হাইপোথেসিস নিয়ে ঝগড়া করি, কেন যেন দিন শেষে তার কথাগুলো না মেনেও পারি না। এন্ড আই ডোন্ট লাইক দিজ থিং অ্যাট অল।)
-কি ভাল লাগে? ফুচকা?
-ফুচকা তো ভাল লাগেই কিন্তু সেটা তো ক্যাম্পাস ছাড়াও পাওয়া যায়,আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে কৃষ্ণচূড়া, স্পেশালি এই টাইমে যখন গাছগুলোতে আগুন লেগে যায় তখন। আপনি কি কখনো দেখেছেন সেন্ট্রাল লাইব্রেরী থেকে ডাকসুর সামনে দিয়ে রাস্তাটা কেমন লাল কার্পেট হয়ে থাকে?
- দেখেছি হয়তো খেয়াল করিনই।
-আপনি ফটোগ্রাফি করেন আর এটা খেয়াল করেননি? কিভাবে সম্ভব?
এই কথা শুনে কেন যেন সে একটু লজ্জা পেয়ে গেল,
আর বলল , তোমাকে কি কখনো বলেছি আমি কালার ব্লাইন্ড?
আমি –(খুব অবাক হয়ে) আসলেই?
সে- হ্যাঁ , ক্যাম্পাসের এই লাল কৃষ্ণচূড়া আমি কখনোই খেয়াল করতাম না, যখন কেউ বলতো ,তখন খেয়াল করে দেখতাম বাহ তাইতো। বাদামী রঙ ও আলাদা করতে পারিনা আমি।গাছের গুড়ি আর পাতা একই রঙ মনে হয়।
আমি- তাহলে সেদিন কিভাবে বুঝলেন আমার চুল বাদামী? কেউ বলে দিয়েছিল? আপনি আমার চোখের রঙও আলাদা করতে পারেননা?
সে- নাহ, সেদিন সানসেটের সময় চারুকলার সামনে দিয়ে ড্রাইভ করে ঢুকছিলাম, ওই ডাস্কলাইটে বোঝা যাচ্ছিল যে তোমার চুলের চারটা শেড , (একটু হেসে) এত বড় চুল তো হাইলাইট করার কথা না :p
আমি- আর কি রঙ দেখেননা বলেনতো?
সে-হুম্ম, দেখিতো সবই কিন্তু, আলাদা করতে পারিনা। সব শুধু তিনটা রঙের মনে হয়, নীল/বেগুনী, লাল/কমলা সব লাল, আর সাদা। সবগুলো শেড বুঝি কিন্তু রঙ এই তিনটাই। ধরো সূর্যাস্তের সময় লাল,কমলা,হলুদ সবগুলো রঙ যখন মাখামাখি হয়ে থাকে আমি দেখি একটা রঙ হয় লাল নাহয় কমলা। রংধনুতে দেখি তিনটা রঙ লাল/কমলা মিলে শুধু লাল, নীল/বেগুনী আর সবুজ হলুদ মিলে মিশে একাকার।জানো টেনিস বল হলুদ ভাবতাম আগে।
আমি খুব অবাক হয়ে ভাবছিলাম এত কিছু খেয়াল করে কেউ? জিজ্ঞাসা করার আগেই বলে দিল যে ছোট বেলায় পেইন্টিং করার সময় তার মনে হত এতগুলো রঙ কেন! পরে ক্লাস টেনে চোখের ডাক্তারকে ব্যাপারটা বললে তিনি বুঝিয়ে বলেন সমস্যাটা জেনেটিক।আমি যখন এই অদ্ভুত মানুষটার সাথে কথা বলা শুরু করি তার কিছুদিন আগেই নিজে এইচ এস সি পাশ করেছি।লাল-সবুজ বর্ণান্ধতার কথা পড়েছি কেবল বইয়ে।কিন্তু সেদিন সারারাত ভেবেছি এত কিছু খেয়াল করার জন্য কতখানি অবসারভেন্ট হতে হয়! আমাদের এই কথোপকথোনগুলো আমাদের মাঝে তার তুলে রাখা দেয়ালের মাঝে ছোট ছোট ফোকরের মত ছিল, যেখানে আমি পুরোপুরি অন্য মেরুর একজনের জন্য চোখ পেতে রাখতাম। কেন দেয়াল তোলা ছিল আর কেনই বা আমি নেশাগ্রস্তের মত ছুটে যেতাম সে কথা আর নাই বা বললাম।হয়তো নিজেও জানিনা কিন্তু এটুকু জানি যে স্ফুলিঙ্গের মত কিছু একটা অনুভব করতাম---
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×