লেখাপড়ায় হাতে খড়ি হবে।ক্লাস ওয়ানে ভর্তি হব।দুষ্টাদ্মির দিন শেষ হয়ে আসছে।স্কুল নামক অজানা জেলখানায় থাকতে হবে ভেবেই গায়ের লোম সব খাড়া হয়ে আসছে।এত দিনের সব বাঁদড়ামি চোখের সামনে ফ্লাশ ব্যাক হয়ে আসছে।কিন্তু কি আর করা।বাবা-মা যেভাবে ধরেছে ছেলেকে স্কুলে যেতেই হবে।এখন সমস্যা হল কোন স্কুলে ভর্তি হব?ঢাকার সব নামী দামী স্কুল থেকে ফরম বাবা কিনে নিয়ে আসছেন।বাবার ধারণা ছিল ফরম জমা দিলেই মনে হয় ভর্তি নিশ্চিত।কিন্তু এটা তো আর বাবার আমল না বাবা সেটা মনে হয় ভুলেই গেলেন।যথারীতি আমাকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে হবে।শেষ কয়েকদিন মা আমাকে নিয়ে প্রতি দিন কোমর বেঁধে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন।
অবশেষে ভর্তি পরীক্ষার দিন আসল।গভঃল্যাবরেটরি স্কুলে ভর্তি পরীক্ষা।সেখানে গিয়ে দেখি আমার মত আরও হাজার খানেক বাচ্চা দাঁড়িয়ে আছে।সবার চোখমুখেই স্পষ্ট আতঙ্কের ছাপ।সেই সাথে আছে ভীতিও।আমার মনে হচ্ছিল সবাইকে কোরবানির হাটে নিয়ে আসা হয়েছে।একটু পর জবাই করা হবে।আর স্কুলের স্যাররা হলেন কসাই।স্কুলের ভিতরে গার্জিয়ান ঢুকা নিষেধ।আব্বা আমাকে ফু দিয়ে ভিতরে পাঠালেন।তার বুকেও এক ধরণের স্পন্দন অনুভূত হতে লাগল মনে হয়।আমার রুম খুঁজে পাচ্ছিলাম না।বেশ কিছুক্ষণ পর স্কুলের দপ্তরী আমাকে রুমে নিয়ে গেল।ভর্তি পরীক্ষার শুরু হল।প্রশ্ন দেখে আমার চোখ ছানা বড়া।যা পারি দিয়ে বের হতে লাগলাম।কিন্তু বের হতে গিয়ে আরেক ঝামেলায় পরলাম।স্কুলের মেইন গেইটে বাচ্চারা যখন বের হচ্ছিল মনে হচ্ছিল যে ঈদের নামাজের জামাত ভেঙ্গেছে।একটু পর সবাইকে মনে হয় হাশরের ময়দানে দাঁড়া করান হবে।
অনেক ক্ষণ হয়ে গেল,আমি আব্বাকে খুঁজে পাচ্ছিলামনা।প্রচন্ড ভয় পেতে লাগলাম।আমি কি করব বুজতে না পেরে বোকার মত কাঁদতে শুরু করলাম।কতক্ষণ কেটে গেল জানি না।হটাৎ দেখি আব্বা আমার সামনে দাঁড়িয়ে।আমাকে বুকে জড়িয়ে ধরলেন।পরীক্ষা কেমন হল তা জানতে না চেয়ে আমাকে জিজ্ঞাসা করলেন,তুমি ঠিক আছ তো বাবা?আমি কিছু বলতে পারছিলাম না।শুধুই কেঁদে যাচ্ছিলাম।
শেষ খবর ,কেমন করে যেন এই বাদড়টা সেবারের মত চান্স পেয়ে গেল।
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।