somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনিসের গল্প (১)

২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনোমিক্সে পড়ছে। আনিস গ্রাম থেকে ঢাকায় এসেছে। শুধু গ্রাম বললে মনে হয় ভুল হতে পারে ।তাই অজপাড়া গাঁ বলা যেতে পারে। কুড়িগ্রামের কোন একটা গ্রাম থেকে আনিস ঢাকায় এসেছে। উচ্চ শিক্ষার জন্যে সে জীবনের প্রথমবারের মত ঢাকা শহরে এল। আনিস হত দরিদ্র পরিবারের ছেলে। নুন আনতে পান্তা ফুরায় এরকম পরিবারের ছেলে। অনেক কষ্ট করে সে পড়ালেখা করছে। প্রথম আলোর অদম্য মেধাবীদের মত সেও সারভাইভ করছে। আনিসের বাবা নেই। আনিস যখন ঢাকায় আসে তার কাছে ছিল মায়ের দেয়া ৫০০ টাকা ,চোখে মুখে বিস্ময়ের ছাপ আর বুক ভরা স্বপ্ন। আনিস গ্রাম থেকে এসেছে তাই অত স্মার্ট হতে পারেনি। এ নিয়ে তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত।তাকে নিয়ে টিজ করত।আনিসকে ওর বন্ধুরা ক্ষেপাত। তারা আনিসকে মফস(মফস্বলের ছেলের সংখেপ) ডাকত। আনিস খুবই ইমোশনাল টাইপের ছেলে। তার খুবই খারাপ লাগত। প্রতিদিন ক্লাস শেষ করে আনিস রুমে গিয়ে কান্নাকাটি করত। আনিসের শরীর থেকে গ্রাম্য গন্ধ যায়নি তখনও তাই বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করত। কম যেতনা আনিসের বান্ধবীরা। যারা শহরের ছেলেপুলে তাদের সাথে তারাও তাল মেলাত। আনিসের এক পর্যায়ে ক্লাসের প্রতি একটা বিরক্তি ভাব এসে যেত লাগল। ক্লাস তার ভাল লাগত না। আনিস যেন প্রতিদিনের সবার হাসির খোরাক হয়ে যেতে লাগল। মফস আনিসকে দিয়ে তার বান্ধবীরা ফোটোকপি করাত। ক্যান্টিন থেকে খাবার এনে দিত আনিস। আনিস যে একেবারে বাধ্য হয়ে করত তা না। আনিস জানত মানুষের উপকার করতে হয়। আনিসের শিক্ষক ভুরুংগমারী উচ্চ বিদ্যালয়ের কার্তিক স্যার আনিসকে বলেছে সব সময় মানুষের উপকার করবি। জীবে দয়া করে যে জন,সে জন সেবিছে ঈশ্বর। আনিস তার বন্ধুদের বুঝতে পারে না। তারা আনিসের সামনে সমানে সিগারেট টেনে ধূয়া আনিসের মুখের উপর ফেলছে। আনিস বল্ল তোমরা এভাবে ধোঁয়া ফেলছ কেন ?আমার কষ্ট হচ্ছে। বন্ধু রাব্বি বল্ল "আরে দোস্ত খানা" খায়া ক কেমন লাগে?আনিস মাথা নাড়ে। বলেই ওর বন্ধুরা ওর মুখে সিগারেট গুযে দেয়। ওরা আনিসের ছবি তুলে। সবাইকে সেই ছবি দেখিয়ে বেড়ায়। একজন বলল এই ছবি ফেইস বুকে দিলে নাকি অনেক কমেন্ট পাওয়া যাবে।

আনিস এমনিতেই দরিদ্র পরিবারের ছেলে। আনিসের কোন মোবাইল ফোন নেই।শুনলে আসলেই অবাক লাগে। ঢাকা শহরে একটা টিউশুনি করে। কোন মতে সে চলে। তার শার্ট মোটে একটা। এইটা পরেই তাকে থাকতে হয়। রাতে ধুঁতে দিলে ফ্যানের বাতাসে তা শুকায়।। আনিস সামনের মাসের টিউশুনীর টাকা পেলে একটা শার্ট কিনবে। অব্যশ্য বাড়িতে টাকা পাঠাতে হবে। ওর ছোট বোন এবার এস এস সি পরীক্ষা দিবে। ওর ফর্ম ফিল আপের টাকা দিতে হবে।

সকালের নাস্তা আনিস খুব সাদা মাটা ভাবে সারে। একটা রুটি আর একটা ডিম। ১০ টাকার মধ্যে হয়ে যায়। দুপুরে আর রাতে হলের মেসে খায় আনিস। মাঝে মাঝে আনিস ভাবে এত কঠিন কেন দিন গুলো। তবুও আনিস স্বপ্ন দেখতে ভালবাসে। যদি আরেকটা টিউশুনি পাওয়া যায় মাকে একটা শাড়ি কিনে দিবে সে।

চলবে............
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×